মৃতের দাফন-কাফনে কি জাকাতের টাকা দেওয়া যাবে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ধর্ম ডেস্ক : জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। পবিত্র কোরআনে জাকাতের ব্যয়ের খাতগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। তবে সমাজে প্রায়ই একটি প্রশ্ন ওঠে- অত্যন্ত দরিদ্র কোনো ব্যক্তি মারা গেলে তার দাফন-কাফন বা কবরের খরচ কি জাকাতের অর্থ থেকে মেটানো যাবে?

ফিকহশাস্ত্রে এ বিষয়ে সিদ্ধান্ত সুস্পষ্ট। ফকিহদের মতে, মৃতব্যক্তি যত দরিদ্রই হোন না কেন, তার দাফন-কাফনের জন্য সরাসরি জাকাতের অর্থ ব্যয় করা জায়েজ নয়।

মালিক বানিয়ে দেওয়া শর্ত  এর কারণ হলো, এতে ‘তামলিক’ (প্রাপককে মালিক বানিয়ে দেওয়া)-এর শর্ত পূরণ হয় না। শরিয়তের বিধান অনুযায়ী, জাকাত এমন ব্যক্তিকে দিতে হয়, যিনি সেই সম্পদের মালিক হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু মৃতব্যক্তি কোনোকিছুর মালিক হতে পারেন না। ফলে দাফন বা কাফনের খরচ জাকাত থেকে প্রদান করলে ‘তামলিক’-এর মৌলিক শর্তটি পূরণ হয় না।

এ বিষয়ে যুগের প্রখ্যাত ফকিহ ইমাম সুফিয়ান সাওরি (রহ.) বলেন- ‘মৃতব্যক্তির কাফন কিংবা তার ঋণ পরিশোধে জাকাতের মাল খরচ করা যাবে না।’ (সূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭১৭০) এ ছাড়া নির্ভরযোগ্য সকল ফিকহ গ্রন্থেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন আল-মাবসুত, সারাখসি: ২/১৫৬; বাদায়েউস সানায়ে: ২/১৪৬; ফাতহুল কাদির: ২/১৪৪; তাবয়িনুল হাকায়েক: ২/৫৮; আল-বাহরুর রায়েক: ২/২২১; আদ-দুররুল মুখতার (শামি): ২/২৫৭, ২৮৫, ২৯৭ ও ৩৪৪। দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকেও একই সিদ্ধান্ত দেওয়া হয়েছে (ফতোয়া নং- ১৭৩৬৮০)

বিকল্প শরিয়তসম্মত সমাধান :বাস্তব পরিস্থিতিতে কোনো দরিদ্র পরিবারের পক্ষে দাফন-কাফনের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়লে শরিয়তসম্মত বিকল্প পদ্ধতি রয়েছে। মৃতব্যক্তির কোনো দরিদ্র উত্তরাধিকারী (যেমন: সন্তান বা ভাই) থাকলে তাকে জাকাতের অর্থ প্রদান করা যেতে পারে। ওই ব্যক্তি সেই অর্থের মালিক হওয়ার পর নিজের ইচ্ছায় তা দাফন-কাফনের কাজে ব্যয় করতে পারবেন। এতে জাকাতদাতার জাকাতও আদায় হবে এবং মৃত ব্যক্তির প্রয়োজনও পূর্ণ হবে।
এ ছাড়া সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক ও ধর্মীয় প্রয়োজনে জাকাতের বাইরের সাধারণ সদকা, দান বা ব্যক্তিগত তহবিলের মাধ্যমে এগিয়ে আসা।

পরিশেষে বলা যায়, জাকাত শুদ্ধ হওয়ার জন্য প্রাপককে মালিক বানানো অপরিহার্য শর্ত। যেহেতু মৃতব্যক্তি এই শর্ত পূরণ করতে পারেন না, তাই তার দাফন-কাফনে সরাসরি জাকাতের অর্থ ব্যয় করা শরিয়তসম্মত নয়। এ ক্ষেত্রে শরিয়তসম্মত বিকল্প পন্থা অনুসরণ করাই ইসলামের দৃষ্টিতে সঠিক ও নিরাপদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মৃতের দাফন-কাফনে কি জাকাতের টাকা দেওয়া যাবে?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ধর্ম ডেস্ক : জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। পবিত্র কোরআনে জাকাতের ব্যয়ের খাতগুলো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। তবে সমাজে প্রায়ই একটি প্রশ্ন ওঠে- অত্যন্ত দরিদ্র কোনো ব্যক্তি মারা গেলে তার দাফন-কাফন বা কবরের খরচ কি জাকাতের অর্থ থেকে মেটানো যাবে?

ফিকহশাস্ত্রে এ বিষয়ে সিদ্ধান্ত সুস্পষ্ট। ফকিহদের মতে, মৃতব্যক্তি যত দরিদ্রই হোন না কেন, তার দাফন-কাফনের জন্য সরাসরি জাকাতের অর্থ ব্যয় করা জায়েজ নয়।

মালিক বানিয়ে দেওয়া শর্ত  এর কারণ হলো, এতে ‘তামলিক’ (প্রাপককে মালিক বানিয়ে দেওয়া)-এর শর্ত পূরণ হয় না। শরিয়তের বিধান অনুযায়ী, জাকাত এমন ব্যক্তিকে দিতে হয়, যিনি সেই সম্পদের মালিক হওয়ার যোগ্যতা রাখেন। কিন্তু মৃতব্যক্তি কোনোকিছুর মালিক হতে পারেন না। ফলে দাফন বা কাফনের খরচ জাকাত থেকে প্রদান করলে ‘তামলিক’-এর মৌলিক শর্তটি পূরণ হয় না।

এ বিষয়ে যুগের প্রখ্যাত ফকিহ ইমাম সুফিয়ান সাওরি (রহ.) বলেন- ‘মৃতব্যক্তির কাফন কিংবা তার ঋণ পরিশোধে জাকাতের মাল খরচ করা যাবে না।’ (সূত্র: মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৭১৭০) এ ছাড়া নির্ভরযোগ্য সকল ফিকহ গ্রন্থেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন আল-মাবসুত, সারাখসি: ২/১৫৬; বাদায়েউস সানায়ে: ২/১৪৬; ফাতহুল কাদির: ২/১৪৪; তাবয়িনুল হাকায়েক: ২/৫৮; আল-বাহরুর রায়েক: ২/২২১; আদ-দুররুল মুখতার (শামি): ২/২৫৭, ২৮৫, ২৯৭ ও ৩৪৪। দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকেও একই সিদ্ধান্ত দেওয়া হয়েছে (ফতোয়া নং- ১৭৩৬৮০)

বিকল্প শরিয়তসম্মত সমাধান :বাস্তব পরিস্থিতিতে কোনো দরিদ্র পরিবারের পক্ষে দাফন-কাফনের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়লে শরিয়তসম্মত বিকল্প পদ্ধতি রয়েছে। মৃতব্যক্তির কোনো দরিদ্র উত্তরাধিকারী (যেমন: সন্তান বা ভাই) থাকলে তাকে জাকাতের অর্থ প্রদান করা যেতে পারে। ওই ব্যক্তি সেই অর্থের মালিক হওয়ার পর নিজের ইচ্ছায় তা দাফন-কাফনের কাজে ব্যয় করতে পারবেন। এতে জাকাতদাতার জাকাতও আদায় হবে এবং মৃত ব্যক্তির প্রয়োজনও পূর্ণ হবে।
এ ছাড়া সমাজের বিত্তবানদের উচিত এ ধরনের মানবিক ও ধর্মীয় প্রয়োজনে জাকাতের বাইরের সাধারণ সদকা, দান বা ব্যক্তিগত তহবিলের মাধ্যমে এগিয়ে আসা।

পরিশেষে বলা যায়, জাকাত শুদ্ধ হওয়ার জন্য প্রাপককে মালিক বানানো অপরিহার্য শর্ত। যেহেতু মৃতব্যক্তি এই শর্ত পূরণ করতে পারেন না, তাই তার দাফন-কাফনে সরাসরি জাকাতের অর্থ ব্যয় করা শরিয়তসম্মত নয়। এ ক্ষেত্রে শরিয়তসম্মত বিকল্প পন্থা অনুসরণ করাই ইসলামের দৃষ্টিতে সঠিক ও নিরাপদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com