জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ।।  জামালপুরে অনলাইনে করিবাজীর নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন (২১) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই জামালপুর কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত এক প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন।
প্রেস ব্রিফিংএ পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, পার্শবর্তী শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরী মেয়ে (১৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে বাবা-মাকে আপন করে পাওয়া যায় এসব ভিডিও দেখা শুরু করে। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী খুরশেদ কবিরাজের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে খুরশেদ কবিরাজ নামক প্রতারক চক্র তার সহকারী ‘কবিরাজ’ নামে ২টি ও ‘আল্লাহর দান’ নামে ১টি ইমু একাউন্টের মাধ্যমে ওই কিশোরীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো। তার সকল সমস্যা সমাধানের আশ্বাসে কবিরাজীর ফি, ১টি খাসি, ৪টি জায়নামাজ, ৪টি আগরবাতি, ৪টি মোমবাতি, ৫ কেজি গরুর দুধ, ৫ কেজি ফল, মন্ত্রে কাজ না হওয়ায় জোড়া শুকর ক্রয় করে জবাই করা, ২ কেজি চন্দন কাঠ ক্রয় ইত্যাদি বাবদ গত ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ২ লক্ষ ৪৩ হাজার ১৫০ টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি। সর্বশেষ গত ১০ মার্চ ঝাড়ফুঁক দেয়ার কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেয়। ওই মেয়েটি আবারো বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে দোকানে গেলে কম বয়স হওয়ায় দোকানদারের সন্দেহ হয়।
দোকারদার তার বাবা ছাইদুর রহমানকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যবসায়ী ছাইদুর রহমান গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম নামে দুইজনকে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, আগেই গ্রেফতার হওয়া দুইজনের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ঘটনার মূলহোতা কনেন্ট ক্রিয়েটর জামালপুর সদর উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ীর পাশর্^বর্তী বাগানের মাটি খুড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
যার অনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। খুরশেদ কবিরাজ নামে কোন ব্যাক্তির অস্তিত্ব নেই। এই নামটি ব্যবহার করে অনলাইন কবিরাজীর আড়ালে চক্রটি প্রতারণা করে আসছিলো। পরে আজ বৃহস্পতিবার মনির হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, কন্টেন্ট ক্রিয়েট মনির হোসেন ফেসুবকে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে। তিনি জামালপুরের জনপ্রিয় ‘মেইড ইন জামালপুর’ ফেসবুক পেইজে সহ অভিনেতা হিসেবে কন্টেন্ট তৈরি করত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ।।  জামালপুরে অনলাইনে করিবাজীর নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন (২১) কে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই জামালপুর কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত এক প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন।
প্রেস ব্রিফিংএ পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, পার্শবর্তী শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া কিশোরী মেয়ে (১৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে বাবা-মাকে আপন করে পাওয়া যায় এসব ভিডিও দেখা শুরু করে। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী খুরশেদ কবিরাজের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে খুরশেদ কবিরাজ নামক প্রতারক চক্র তার সহকারী ‘কবিরাজ’ নামে ২টি ও ‘আল্লাহর দান’ নামে ১টি ইমু একাউন্টের মাধ্যমে ওই কিশোরীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো। তার সকল সমস্যা সমাধানের আশ্বাসে কবিরাজীর ফি, ১টি খাসি, ৪টি জায়নামাজ, ৪টি আগরবাতি, ৪টি মোমবাতি, ৫ কেজি গরুর দুধ, ৫ কেজি ফল, মন্ত্রে কাজ না হওয়ায় জোড়া শুকর ক্রয় করে জবাই করা, ২ কেজি চন্দন কাঠ ক্রয় ইত্যাদি বাবদ গত ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ২ লক্ষ ৪৩ হাজার ১৫০ টাকা বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি। সর্বশেষ গত ১০ মার্চ ঝাড়ফুঁক দেয়ার কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ টাকা কৌশলে হাতিয়ে নেয়। ওই মেয়েটি আবারো বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে দোকানে গেলে কম বয়স হওয়ায় দোকানদারের সন্দেহ হয়।
দোকারদার তার বাবা ছাইদুর রহমানকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যবসায়ী ছাইদুর রহমান গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম নামে দুইজনকে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, আগেই গ্রেফতার হওয়া দুইজনের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৫ এপ্রিল ঘটনার মূলহোতা কনেন্ট ক্রিয়েটর জামালপুর সদর উপজেলার মৃত মজিবুর রহমানের ছেলে মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ীর পাশর্^বর্তী বাগানের মাটি খুড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
যার অনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। খুরশেদ কবিরাজ নামে কোন ব্যাক্তির অস্তিত্ব নেই। এই নামটি ব্যবহার করে অনলাইন কবিরাজীর আড়ালে চক্রটি প্রতারণা করে আসছিলো। পরে আজ বৃহস্পতিবার মনির হোসেনকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, কন্টেন্ট ক্রিয়েট মনির হোসেন ফেসুবকে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে। তিনি জামালপুরের জনপ্রিয় ‘মেইড ইন জামালপুর’ ফেসবুক পেইজে সহ অভিনেতা হিসেবে কন্টেন্ট তৈরি করত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com