জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি -সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী,  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পদাক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহনের সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও তাদের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই।
জামালপুরের ২৬ লক্ষ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাধা। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে গণপরিবহনে হয়রানি ও অনিয়ম বন্ধ করে যাত্রীবান্ধব সেবার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে সচেতন নাগরিক কমিটি -সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট-ইয়েস এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ইয়েস দলনেতা উমর ফারুকের সভাপতিত্বে সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সহ সভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী,  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে ইলাহী মাকাম, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পদাক ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, সনাক সদস্য মনোয়ারা খানম, রফিকুজ্জামান মল্লিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুরের গণপরিবহনের সেবা বিশেষ করে বাস সেবা মুষ্টিমেয় কিছু সুবিধাভোগীর দখলে রয়েছে। এর থেকে বের হয়ে আসতে হবে। সনাকের আন্দোলনের ফলে জামালপুরে বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও তাদের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই।
জামালপুরের ২৬ লক্ষ মানুষ আর কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বিষফোড়া এখানকার বাস সার্ভিস। টেকসই উন্নয়ন অর্জনের ক্ষেত্রে এটি বড় বাধা। জামালপুরে বাস এবং রেল সেবার ক্ষেত্রে এখন যে অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিরোধ করতে হবে এবং এ বিষয়ে সবাইকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com