গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

আজ সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক ও মৃদুল (ছেলে)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান। পরে সকালে উঠে গৃহকর্তা গ্যাসের চুলা বন্ধ করতে গেলে বিকট শব্দে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোর‌ণ হয়ে পুরো ঘরের মালামাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটিকে পড়ে। এতে ঘরের দরজা জানালাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটের দরজা জানালাও ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা না গেলেও বাসার মালামাল সবকিছু নষ্ট হয়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ছেলে মৃদুল কম ক্ষতিগ্রস্ত হলেও বাবা মানিক বেশি আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুলে ভরে উঠল ঢামেকের সামনের ফুটপাত, সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ

» মানবতাবিরোধী অপরাধ ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

» প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে: প্রধানমন্ত্রী

» সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

» লেবাননে হামলা বন্ধে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান

» প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

» দেশের বাজারে বাড়ানো সোনার দাম

» ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও ট্রাকসহ এক ব্যক্তি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

আজ সকালে নগরীর দরগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মানিক ও মৃদুল (ছেলে)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি ঘরে হিন্দু সম্প্রদায়ের একটি পরিবার বসবাস করতো। সেখানে বাবা, মা ও ছেলে তিন জন থাকতেন। মঙ্গলবার রাতে রান্না শেষ করে ডিউটির জন্য ওই নারী অফিসে যান। এসময় তিনি গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান। পরে সকালে উঠে গৃহকর্তা গ্যাসের চুলা বন্ধ করতে গেলে বিকট শব্দে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোর‌ণ হয়ে পুরো ঘরের মালামাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটিকে পড়ে। এতে ঘরের দরজা জানালাও ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি পার্শ্ববর্তী একটি ফ্ল্যাটের দরজা জানালাও ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ অবস্থায় বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জানা যাবে যে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা না গেলেও বাসার মালামাল সবকিছু নষ্ট হয়।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ছেলে মৃদুল কম ক্ষতিগ্রস্ত হলেও বাবা মানিক বেশি আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com