আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং মো. নজরুল ইসলাম (৪৭)।

বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এসব অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

» ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

» উচ্ছ্বাস-উদ্দীপনায় সম্পন্ন হলো হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর শিক্ষার্থী মিলনমেলা

» কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

» মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

» রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রবিউল ইসলাম (৪৫), মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং মো. নজরুল ইসলাম (৪৭)।

বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িটি আটক করে তল্লাশি চালান। তল্লাশির সময় প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এসব অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com