সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার পরিপ্রেক্ষিতে আনসার-ভিডিপি সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে আনসার ও ভিডিপি বা টিডিপি সদস্য মোতায়েন রয়েছে। জেলাগুলো হলো-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে কার্যকরী সহায়তা দিয়ে আসছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

উল্লেখ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে গত বছর বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপি। সূএ :বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে সোনার দাম

» মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

» পুরনো ফোন কেনার আগে আইএমইআই নম্বর যাচাই করবেন যেভাবে

» তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

» আইএইএ’কে যে শর্ত দিল ইরান, চীন ও রাশিয়া

» লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো

» সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

» শাস্তির মুখোমুখি হতে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে

» নবজাতকের আইসিইউ বলতে কি বুঝি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার পরিপ্রেক্ষিতে আনসার-ভিডিপি সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে আনসার ও ভিডিপি বা টিডিপি সদস্য মোতায়েন রয়েছে। জেলাগুলো হলো-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে কার্যকরী সহায়তা দিয়ে আসছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

উল্লেখ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে গত বছর বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপি। সূএ :বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com