ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরে সড়ক পরিবহন আইনে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতার মো. বেলাল (৩৪) তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার আজিজিয়া মাদরাসা সড়কের বাসিন্দা।
সোমবার (৮ জুন) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কোতোয়ালি থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান চালিয়ে বেলালকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৫, ৯৮ ও ১০৫ ধারায় বেলারের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর বেলালকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।








