কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের কৃষি-অর্থনীতি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন কৃষি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির নতুন সম্ভাবনা তুলে ধরতে পারে, যা নীতিনির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়েছে শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। দেশের জিডিপি এবং কর্মসংস্থানের বড় একটি অংশ কৃষিখাতের ওপর নির্ভরশীল। কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি সম্ভাবনাও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, কৃষি-ভিত্তিক অর্থনীতিকে শিল্প-অর্থনীতিতে রূপান্তর করতে প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং উদ্ভাবনের বিকল্প নেই। এক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং সরকারকে কৃষিবান্ধব নীতি প্রণয়নে সহায়তা করবে।

মন্ত্রী আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি সব গণমাধ্যমকর্মীকে কৃষি-অর্থনীতি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে হবে। এতে নীতিনির্ধারকরা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাবেন।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো সংকলনের উদ্যোগ নেবে এবং সেখান থেকে প্রাপ্ত সুপারিশ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আয়োজন শুধু মেধাবী সাংবাদিকদের স্বীকৃতি নয়, দেশের অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাত সাংবাদিক। প্রিন্ট বিভাগে এই পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলোয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উদ্যোগের মাধ্যমে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়।

জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার তাগিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের কৃষি-অর্থনীতি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন কৃষি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির নতুন সম্ভাবনা তুলে ধরতে পারে, যা নীতিনির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (৬ জুন) রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়েছে শীর্ষ স্থানীয় শিল্প গোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। দেশের জিডিপি এবং কর্মসংস্থানের বড় একটি অংশ কৃষিখাতের ওপর নির্ভরশীল। কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি সম্ভাবনাও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, কৃষি-ভিত্তিক অর্থনীতিকে শিল্প-অর্থনীতিতে রূপান্তর করতে প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং উদ্ভাবনের বিকল্প নেই। এক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা উদ্যোক্তাদের উৎসাহিত করবে এবং সরকারকে কৃষিবান্ধব নীতি প্রণয়নে সহায়তা করবে।

মন্ত্রী আরও বলেন, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি সব গণমাধ্যমকর্মীকে কৃষি-অর্থনীতি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির সম্ভাবনা নিয়ে আরও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে হবে। এতে নীতিনির্ধারকরা বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা পাবেন।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয় এ ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো সংকলনের উদ্যোগ নেবে এবং সেখান থেকে প্রাপ্ত সুপারিশ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ আয়োজন শুধু মেধাবী সাংবাদিকদের স্বীকৃতি নয়, দেশের অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা। অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাত সাংবাদিক। প্রিন্ট বিভাগে এই পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলোয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হুসাইন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উদ্যোগের মাধ্যমে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়।

জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com