সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক : রাজধানীতে একটি যাত্রীবাহী জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি এক মটো ব্লগার রাজধানীর একটি সড়কে চলাচলরত বাসটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিবন্ধন ও রুট পারমিট বাতিলের পাশাপাশি মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, দেশের কোনো সড়কেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

এদিকে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করা প্রয়োজন। এতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

» ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

» ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে সোনার দাম

» মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

» পুরনো ফোন কেনার আগে আইএমইআই নম্বর যাচাই করবেন যেভাবে

» তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

» আইএইএ’কে যে শর্ত দিল ইরান, চীন ও রাশিয়া

» লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

» নতুন পাঁচ প্রজাতির ব্যাঙের সন্ধান, একটি শামুকখেকো

» সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক : রাজধানীতে একটি যাত্রীবাহী জরাজীর্ণ মিনিবাসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসটির নিবন্ধন ও রুট পারমিট বাতিল করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সম্প্রতি এক মটো ব্লগার রাজধানীর একটি সড়কে চলাচলরত বাসটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাসটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। নিবন্ধন ও রুট পারমিট বাতিলের পাশাপাশি মালিকপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রী শেখ রবিউল আলম গণমাধ্যমকে বলেন, দেশের কোনো সড়কেই ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

এদিকে, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করা প্রয়োজন। এতে ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com