স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার লাকসামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) গভীর রাতে বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) রাতে লাকসাম উপজেলার হারাখাল গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও চিত্র ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পড়া এক তরুণীকে কাঁধে করে নীচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজনের উপস্থিত দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। এক পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ দুজনের অবস্থান শনাক্ত করে মাসুদ রানাকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ওই অপহরণ মামলায় মাসুদ রানা সম্প্রতি জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই তরুণীকে নিয়ে যান।

ওই ছাত্রীর মা বলেন, গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়। হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও তিনি জানান।

লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে নিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তারেক রহমান অনরার সামনে আইসসে: স্বরাষ্ট্রমন্ত্রী

» লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিল নৌ মন্ত্রণালয়

» মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

» গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

» তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

» মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে: তিতাস

» এলজিসহ দুই ব্যক্তি গ্রেফতার

» হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

» ইয়াবাসহ যুবক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার লাকসামে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) গভীর রাতে বাড়ি থেকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার (১ জুন) রাতে লাকসাম উপজেলার হারাখাল গ্রামে এই রোমহর্ষক ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও চিত্র ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পড়া এক তরুণীকে কাঁধে করে নীচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজনের উপস্থিত দেখা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ রানা (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। এক পর্যায়ে দুজন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ দুজনের অবস্থান শনাক্ত করে মাসুদ রানাকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ওই অপহরণ মামলায় মাসুদ রানা সম্প্রতি জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই তরুণীকে নিয়ে যান।

ওই ছাত্রীর মা বলেন, গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়। হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলেও তিনি জানান।

লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে নিয়ে যায়।

ওসি আরও বলেন, এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com