ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। সেখানে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে ভারত। শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল।

চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বাংলাদেশ ও ভারতের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।

২০২৪ সালে প্রথম এই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে অবৈধ মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

» তেল নিতে গিয়ে লাইন নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাত

» জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : যুগ্মসচিব

» ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

» ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী

» বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধ নিহত

» জনগণের ম্যান্ডেট মানতে গড়িমসি করছে বিএনপি: শিবির সভাপতি

» শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

» চরমোনাই মাহফিলে আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপি প্রতিনিধি দল

» শাওয়ালের ৬ রোজা: সব মাজহাবে কি সমান ফজিলতের?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। সেখানে ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালের টিকিট কেটেছে ভারত। শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় ভারত। একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল।

চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল বাংলাদেশ ও ভারতের। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং একবার শিরোপা জিতেছে বাংলাদেশ।

২০২৪ সালে প্রথম এই শিরোপা জেতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com