ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবক তৈরি করছে সরকার। বিভিন্ন সংস্থা থেকে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান।
দুর্যোগ মন্ত্রী বলেন, ভূমিকম্প পরবর্তী সময়ের জন্য ঢাকার উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪৫টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতার লক্ষ্যে সরকার প্রশিক্ষণের বিষয়ে ভাবছে। পাশাপাশি শিক্ষা কারিকুলামেও এটি অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে।








