ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‍্যাব ডিজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে হাটগুলোতে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

রবিবার (২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সেজন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতায়ের মত ঘটনা প্রতিরোধে র‍্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।’

এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

‘কোরবানির পশুরহাটে ক্রেতাদের ভোগান্তিরোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।’

কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোন নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে।

র‍্যাব ডিজি পলাশ আরো বলেন, জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

‘পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‍্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিধানিক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।

এর আগে তিনি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন, এসময় তিনি যাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের সমস্যার কথা শোনেন। এসময় র‍্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাস মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‍্যাব ডিজি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদে পশু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিরোধে ‘কার্যকরী ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ। একই সঙ্গে হাটগুলোতে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করার কথাও বলেন তিনি।

রবিবার (২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। সেজন্য পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতায়ের মত ঘটনা প্রতিরোধে র‍্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে।’

এই পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।

‘কোরবানির পশুরহাটে ক্রেতাদের ভোগান্তিরোধে কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে।’

কোরবানির পশুবাহী যানবাহন যেন কেউ জোরপূর্বক কোন নির্দিষ্ট হাটে নিতে বাধ্য না করতে পারে সে বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

নিরাপদে গবাদি পশু হাটগুলোতে নিয়ে যাওয়া নিশ্চিত করতে ব্যাটালিয়নগুলো তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করছে।

র‍্যাব ডিজি পলাশ আরো বলেন, জাল টাকা প্রতিরোধ এবং শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

‘পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমে ঈদ এবং কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‍্যাব তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিধানিক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেন তিনি।

এর আগে তিনি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন, এসময় তিনি যাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন। যাত্রীদের সমস্যার কথা শোনেন। এসময় র‍্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বাস মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com