বিশ্বকাপ ফুটবল : শেষ ধাপে টিকিট বিক্রির সময়–প্রক্রিয়া জানাল ফিফা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি টিকিটের চড়া মূল্য। যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলা দিয়েছে। এরই মাঝে বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফা জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। বিশ্বকাপের (১১ জুন থেকে ১৯ জুলাই) শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হবে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই ‘অ্যাভেলেবল’ আসন ঘনঘন পরিবর্তিত হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ও চূড়ান্ত ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার আগে জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে।

এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবলভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিটমূল্য নির্ধারণকে তারা পকেট ভারী করার পরিকল্পনা বলে দাবি করেন, এজন্য ফিফাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বলেও অভিযোগ করেন তারা। তখন গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল ১৪০ ডলার, আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্যমতে– ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ১৮০ ডলার বা ২২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে সর্বনিম্ন ৯২০ ডলার থেকে সর্বোচ্চ ১১২৫ ডলারে টিকিট কিনতে হবে।

dhakapost

এদিকে, মঙ্গলবার ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ইউরোপীয় কমিশনের কাছে টিকিটের মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে। পরে এফএসই–র বিবৃতিতে বলা হয়, ‘ইউরোকনজ্যুমারস এবং এফএসই ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ফিফা নিজেদের একচেটিয়া আধিপত্য কাজে লাগিয়ে ইউরোপীয় সমর্থকদের ওপর বিশ্বকাপের টিকিটের অযৌক্তিক দাম, অস্বচ্ছ ও অন্যায্য শর্ত চাপিয়ে দিচ্ছে। ফিফার এই শর্ত কোনো প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতো না।’

ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপ ফুটবল : শেষ ধাপে টিকিট বিক্রির সময়–প্রক্রিয়া জানাল ফিফা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি টিকিটের চড়া মূল্য। যে কারণে সম্প্রতি ইউরোপের ফুটবল সমর্থকদের জোট ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে মামলা দিয়েছে। এরই মাঝে বিশ্বকাপের শেষ ধাপে টিকিট বিক্রির সময় ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ফিফা জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আগের ধাপে এক মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে শেষ ধাপের টিকিট বিক্রি। বিশ্বকাপের (১১ জুন থেকে ১৯ জুলাই) শেষ দিন পর্যন্ত সাধারণ বিক্রির জন্য অতিরিক্ত এই টিকিট ছাড়া হবে। যেহেতু টিকিটগুলো পর্যায়ক্রমে ছাড়া হবে, তাই ‘অ্যাভেলেবল’ আসন ঘনঘন পরিবর্তিত হতে পারে, যার মধ্যে একই দিনে একাধিক ম্যাচের টিকিটও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন ও চূড়ান্ত ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার আগে জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে।

এর আগে ডিসেম্বরে সাধারণ টিকিট বিক্রি শুরুর পর ফুটবলভক্তরা অতিরিক্ত দাম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে থাকেন। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে টিকিটমূল্য নির্ধারণকে তারা পকেট ভারী করার পরিকল্পনা বলে দাবি করেন, এজন্য ফিফাকে ‘বড় বিশ্বাসঘাতক’ বলেও অভিযোগ করেন তারা। তখন গ্রুপ পর্বের সবচেয়ে সস্তা টিকিটের মূল্য ছিল ১৪০ ডলার, আর ফাইনালের টিকিটের দাম ছিল সর্বোচ্চ ৮,৬৮০ ডলার। জার্মান ফুটবল ফেডারেশনের তথ্যমতে– ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ১৮০ ডলার বা ২২ হাজার টাকা। এ ছাড়া সেমিফাইনালে সর্বনিম্ন ৯২০ ডলার থেকে সর্বোচ্চ ১১২৫ ডলারে টিকিট কিনতে হবে।

dhakapost

এদিকে, মঙ্গলবার ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) ইউরোপীয় কমিশনের কাছে টিকিটের মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে। পরে এফএসই–র বিবৃতিতে বলা হয়, ‘ইউরোকনজ্যুমারস এবং এফএসই ফিফার বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ফিফা নিজেদের একচেটিয়া আধিপত্য কাজে লাগিয়ে ইউরোপীয় সমর্থকদের ওপর বিশ্বকাপের টিকিটের অযৌক্তিক দাম, অস্বচ্ছ ও অন্যায্য শর্ত চাপিয়ে দিচ্ছে। ফিফার এই শর্ত কোনো প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতো না।’

ফিফা জানিয়েছে, অবশিষ্ট টিকিট ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি করা হবে। নতুন এই ধাপে দর্শকরা নির্দিষ্ট আসন বেছে নিতে পারবেন। আর যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা ১ এপ্রিল থেকে নিজেদের আসন বরাদ্দ দেখতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com