ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন: ডা. জাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে; কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে- তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবায় নিয়োজিত রয়েছে জনগণকে ছেড়ে অন্যপক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা শিশুদের ধর্ষণ করে বা নির্যাতন করে- বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক আপনার দলের হোক বা নির্দলীয় হোক- যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া তিনি হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই শুরু হবে বলেও জানান।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন: ডা. জাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে; কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে- তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবায় নিয়োজিত রয়েছে জনগণকে ছেড়ে অন্যপক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা শিশুদের ধর্ষণ করে বা নির্যাতন করে- বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক আপনার দলের হোক বা নির্দলীয় হোক- যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া তিনি হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই শুরু হবে বলেও জানান।

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com