স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহার করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবমুক্ত করা এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ (বুধবার) ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলো থেকেও ডাকটিকেট সংগ্রাহক ও সাধারণ গ্রাহকরা এগুলো সংগ্রহ করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে তিনি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।

বুধবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহার করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবমুক্ত করা এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ (বুধবার) ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবর্তীতে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরগুলো থেকেও ডাকটিকেট সংগ্রাহক ও সাধারণ গ্রাহকরা এগুলো সংগ্রহ করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com