যারা পিআর চাচ্ছে তারা বাংলাদেশে নির্বাচন চায় না : আমান উল্লাহ আমান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলা।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।

 

এর আগে এদিন বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পালায় না বললেও একদিনে চৌদ্দগুষ্টিসহ ভারতে পালিয়ে গেছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

» দক্ষতা বৃদ্ধি, বাজার সৃষ্টি: নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

» আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

» জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

» মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত

» চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

» আগামীকাল লক্ষ্মীপূজা

» গাজীপুরের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

» মেট্রোরেলে যাত্রীদের নিরাপত্তায় বসছে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার

» কারিনার প্রশংসা পেয়ে নজর লাগার ভয় পেলেন সাইফ!

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যারা পিআর চাচ্ছে তারা বাংলাদেশে নির্বাচন চায় না : আমান উল্লাহ আমান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না। তারা চায় বাংলাদেশে বিশৃঙ্খলা।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে যথাসময়ে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে এবং এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।

 

এর আগে এদিন বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পালায় না বললেও একদিনে চৌদ্দগুষ্টিসহ ভারতে পালিয়ে গেছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে আসবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com