ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে মাঠে থাকবে বিজিবি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করবে বিজিবি।

এ কার্যক্রমে ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজধানীতে কাঁচাবাজারে আগুন

» ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

» হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

» ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

» ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে সোনার দাম

» মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

» পুরনো ফোন কেনার আগে আইএমইআই নম্বর যাচাই করবেন যেভাবে

» তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী

» আইএইএ’কে যে শর্ত দিল ইরান, চীন ও রাশিয়া

» লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে মাঠে থাকবে বিজিবি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং গাজীপুর চৌরাস্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহায়তা করবে বিজিবি।

এ কার্যক্রমে ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com