ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিটেন্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

[ঢাকা, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার] দেশে বৈধপথে রেমিটেন্স প্রবাহ আরও উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর (Taptap Send) মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকেরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস।

‘রেমিটেন্সে ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায়, একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন।

২০ মে ২০২৬ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত। অফারটি উপভোগ করতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন হতে হবে।

এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে এই ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হয়েছিলেন বন্যা খাতুন।

ফরিদপুরের মধুখালী উপজেলার এই নারী দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে পুরস্কার হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

রাইমা তাবাসসুম রাশা তাঁর প্রবাসী স্বামীর পাঠানো রেমিটেন্স গ্রহণ করে দ্বিতীয় ব্যক্তি হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দেওয়া এবং গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ডিজিটাল রেমিটেন্স অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

এ বিষয়ে নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো: এহসানুল হক বাশার বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ড-এর সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরো সহজ করবে। পাশাপাশি আরো একটি ক্যাম্পেইন চলমান থাকায় গ্রাহক সেটার মাধ্যমে একটি স্বর্ণের হার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।’ প্রবাসী ও

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

» আওয়ামী লীগের প্রেমে পড়েছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

» ‘আমরা আইএমএফ ও বিশ্বব্যাংকের গোলাম নই যে তাদের কথা মানতে হবে’: পরওয়ার

» প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেফতার

» ট্রাফিক আইন অমান্য করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার

» এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

» তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

» তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার

» জামালপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু!  

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিটেন্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

[ঢাকা, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার] দেশে বৈধপথে রেমিটেন্স প্রবাহ আরও উৎসাহিত করতে নতুন ক্যাম্পেইন চালু করেছে নগদ। আন্তর্জাতিক মানি ট্রান্সফার সেবা ট্যাপট্যাপ সেন্ড-এর (Taptap Send) মাধ্যমে নগদ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণ করলে গ্রাহকেরা এখন সরকারি ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনার পাশাপাশি পাচ্ছেন নগদের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশ বোনাস।

‘রেমিটেন্সে ডাবল খুশি’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায়, একজন গ্রাহক ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে নগদ অ্যাকাউন্টে একক লেনদেনে ন্যূনতম ১০ হাজার টাকা রেমিটেন্স গ্রহণ করলে তিনি অতিরিক্ত ১ দশমিক ২৫ শতাংশ ক্যাশ বোনাস পাওয়ার যোগ্য হবেন। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত এই বোনাস উপভোগ করতে পারবেন।

২০ মে ২০২৬ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত। অফারটি উপভোগ করতে গ্রাহকের নগদ অ্যাকাউন্ট সচল ও ফুল প্রোফাইল সম্পন্ন হতে হবে।

এ ছাড়া ‘হার না মানা হার’ ক্যাম্পেইনের আওতায় প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিটেন্স পাঠালেই দেশে থাকা প্রিয়জন পেতে পারেন স্বর্ণের হার জেতার সুযোগ। এর আগে এই ক্যাম্পেইনে প্রথম বিজয়ী হয়েছিলেন বন্যা খাতুন।

ফরিদপুরের মধুখালী উপজেলার এই নারী দুবাইপ্রবাসী স্বামী মো. ফরিদের পাঠানো রেমিটেন্স নগদের মাধ্যমে গ্রহণ করে পুরস্কার হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

রাইমা তাবাসসুম রাশা তাঁর প্রবাসী স্বামীর পাঠানো রেমিটেন্স গ্রহণ করে দ্বিতীয় ব্যক্তি হিসেবে জিতে নেন স্বর্ণের হার।

বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে উৎসাহ দেওয়া এবং গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ডিজিটাল রেমিটেন্স অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নগদ।

এ বিষয়ে নগদের রেমিটেন্স বিভাগের প্রধান মো: এহসানুল হক বাশার বলেন, ‘প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজে দেশে পৌঁছে দিতে নগদ সবসময় কাজ করছে। ট্যাপট্যাপ সেন্ড-এর সঙ্গে এই উদ্যোগ প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টি আরো সহজ করবে। পাশাপাশি আরো একটি ক্যাম্পেইন চলমান থাকায় গ্রাহক সেটার মাধ্যমে একটি স্বর্ণের হার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন।’ প্রবাসী ও

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com