ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ইফতার হয়ে উঠেছে উৎসবের একটি মাধ্যম। ইফতার উপলক্ষে পরিবার আত্মীয়-স্বজন সবাই এক টেবিলে খাওয়ার সুযোগ হয়। মেহমানদের ইফতার করানোর ক্ষেত্রে কিছুটা হলেও ভিন্ন পদ তৈরির চেষ্টা থাকে যেকোনো গৃহিণীরই। তাই ইফতার আয়োজনে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা। কীভাবে বানাবেন জেনে নিন সেই উপায়-

উপকরণ : ময়দা – ২ কাপ

ইস্ট – ১ চা চামচ
চিনি – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
অলিভ অয়েল – ২ টেবিল চামচ
গরম জল – প্রয়োজনমতো
পিৎজা সস – ৪ টেবিল চামচ
মোজারেলা চিজ – ১ থেকে দেড় কাপ

চিকেন সসেজ – ১/২ কাপ (স্লাইস করা)
চিকেন সালামি – ১/২ কাপ
ক্যাপসিকাম – ১/২ কাপ (কুচি)
পেঁয়াজ – ১/২ কাপ (স্লাইস)
অরিগানো ও চিলি ফ্লেক্স – স্বাদমতো

প্রণালি : প্রথমে একটি বাটিতে কুসুম গরম পানিতে চিনি আর ইস্ট মিশিয়ে ৫–৭ মিনিট রেখে দিন। ইস্টের ফেনা উঠলে বুঝবেন এটি অ্যাক্টিভ হয়েছে। এবার একটি বড় পাত্রে ময়দা, লবণ ও অলিভ অয়েল মিশিয়ে ইস্টের মিশ্রণ দিয়ে নরম ডো বানিয়ে নিন। ডোটি ঢেকে রাখুন প্রায় ১ ঘণ্টা, যাতে এটি ফুলে ওঠে।

ডো ফুলে উঠলে সেটিকে আবার হালকা করে মেখে একটি গোল পিৎজা বেসের মতো বেলে নিন। চিজ বার্স্ট বানাতে বেসের কিনারায় মোজারেলা চিজ ছড়িয়ে দিন এবং ধার মুড়ে সিল করে দিন। এতে পিৎজার ক্রাস্টের ভেতরে থাকবে গলা চিজ।

এবার বেসের ওপর পিৎজা সস ছড়িয়ে দিন। তার ওপর সাজিয়ে দিন চিকেন সসেজ, সালামি, ক্যাপসিকাম ও পেঁয়াজ। ওপরে প্রচুর মোজারেলা চিজ ছড়িয়ে দিন এবং একটু অরিগানো ও চিলি ফ্লেক্স ছিটিয়ে দিন।

প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১২–১৫ মিনিট বেক করুন, যতক্ষণ না চিজ গলে সোনালি হয়ে আসে।

গরম গরম চিজ বার্স্ট পিৎজা কাটলেই দেখবেন ভেতর থেকে চিজ গলে বেরিয়ে আসছে। জমে উঠবে ইফতার আয়োজন।  সূএ: ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জানেন কি সোনা আসলে পৃথিবীর নয়

» বগুড়া সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

» ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

» ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

» পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

» জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর

» ‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

» বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

» রাজধানীতে কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি

» খাল খনন-বৃক্ষরোপণ : পরিবেশবাদীরা ব্যর্থ হলেও সরকার আগুয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে ইফতার হয়ে উঠেছে উৎসবের একটি মাধ্যম। ইফতার উপলক্ষে পরিবার আত্মীয়-স্বজন সবাই এক টেবিলে খাওয়ার সুযোগ হয়। মেহমানদের ইফতার করানোর ক্ষেত্রে কিছুটা হলেও ভিন্ন পদ তৈরির চেষ্টা থাকে যেকোনো গৃহিণীরই। তাই ইফতার আয়োজনে বানিয়ে ফেলতে পারেন মজাদার চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা। কীভাবে বানাবেন জেনে নিন সেই উপায়-

উপকরণ : ময়দা – ২ কাপ

ইস্ট – ১ চা চামচ
চিনি – ১ চা চামচ
লবণ – স্বাদমতো
অলিভ অয়েল – ২ টেবিল চামচ
গরম জল – প্রয়োজনমতো
পিৎজা সস – ৪ টেবিল চামচ
মোজারেলা চিজ – ১ থেকে দেড় কাপ

চিকেন সসেজ – ১/২ কাপ (স্লাইস করা)
চিকেন সালামি – ১/২ কাপ
ক্যাপসিকাম – ১/২ কাপ (কুচি)
পেঁয়াজ – ১/২ কাপ (স্লাইস)
অরিগানো ও চিলি ফ্লেক্স – স্বাদমতো

প্রণালি : প্রথমে একটি বাটিতে কুসুম গরম পানিতে চিনি আর ইস্ট মিশিয়ে ৫–৭ মিনিট রেখে দিন। ইস্টের ফেনা উঠলে বুঝবেন এটি অ্যাক্টিভ হয়েছে। এবার একটি বড় পাত্রে ময়দা, লবণ ও অলিভ অয়েল মিশিয়ে ইস্টের মিশ্রণ দিয়ে নরম ডো বানিয়ে নিন। ডোটি ঢেকে রাখুন প্রায় ১ ঘণ্টা, যাতে এটি ফুলে ওঠে।

ডো ফুলে উঠলে সেটিকে আবার হালকা করে মেখে একটি গোল পিৎজা বেসের মতো বেলে নিন। চিজ বার্স্ট বানাতে বেসের কিনারায় মোজারেলা চিজ ছড়িয়ে দিন এবং ধার মুড়ে সিল করে দিন। এতে পিৎজার ক্রাস্টের ভেতরে থাকবে গলা চিজ।

এবার বেসের ওপর পিৎজা সস ছড়িয়ে দিন। তার ওপর সাজিয়ে দিন চিকেন সসেজ, সালামি, ক্যাপসিকাম ও পেঁয়াজ। ওপরে প্রচুর মোজারেলা চিজ ছড়িয়ে দিন এবং একটু অরিগানো ও চিলি ফ্লেক্স ছিটিয়ে দিন।

প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১২–১৫ মিনিট বেক করুন, যতক্ষণ না চিজ গলে সোনালি হয়ে আসে।

গরম গরম চিজ বার্স্ট পিৎজা কাটলেই দেখবেন ভেতর থেকে চিজ গলে বেরিয়ে আসছে। জমে উঠবে ইফতার আয়োজন।  সূএ: ঢাকা মেইল ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com