‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী কাজকে নতুন সরকারের বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জুলাই সনদ ইস্যুতে দল যেসব বিষয়ে একমত হয়েছিল, সেসব বাস্তবায়নে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জুলাই সনদের যেসব বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোনকিছু চাপিয়ে দেওয়া তো ঠিক হবে না। তবুও সংসদে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে, ওয়াকআউট হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, দেশে এখন মব কালচার নেই বললেই চলে। নতুন দুর্নীতি কমিশন গঠন হবে, দুর্নীতি দমনের প্রশ্নে কোন আপস হবে না। স্থানীয় সরকারের নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজিত হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বিএনপির কাউন্সিলও এ বছর অনুষ্ঠিত হবে।

এসময় দলীয় সরকার স্বাভাবিকভাবেই দলীয় লোকদের নিয়োগ দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে সমালোচনার কিছু নেই। বলেন, দলীয় লোক নিয়োগ নিয়ে বিএনপির অতীতের রেকর্ড খারাপ না। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যোগ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জানেন কি সোনা আসলে পৃথিবীর নয়

» বগুড়া সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

» ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

» ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

» পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

» জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর

» ‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

» বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

» রাজধানীতে কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি

» খাল খনন-বৃক্ষরোপণ : পরিবেশবাদীরা ব্যর্থ হলেও সরকার আগুয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষক কার্ডের মতো জনকল্যাণমুখী কাজকে নতুন সরকারের বড় অর্জন হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জুলাই সনদ ইস্যুতে দল যেসব বিষয়ে একমত হয়েছিল, সেসব বাস্তবায়নে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জুলাই সনদের যেসব বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কোনকিছু চাপিয়ে দেওয়া তো ঠিক হবে না। তবুও সংসদে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে, ওয়াকআউট হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

তিনি বলেন, দেশে এখন মব কালচার নেই বললেই চলে। নতুন দুর্নীতি কমিশন গঠন হবে, দুর্নীতি দমনের প্রশ্নে কোন আপস হবে না। স্থানীয় সরকারের নির্বাচন চলতি বছরের মধ্যেই আয়োজিত হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি বিএনপির কাউন্সিলও এ বছর অনুষ্ঠিত হবে।

এসময় দলীয় সরকার স্বাভাবিকভাবেই দলীয় লোকদের নিয়োগ দেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা নিয়ে সমালোচনার কিছু নেই। বলেন, দলীয় লোক নিয়োগ নিয়ে বিএনপির অতীতের রেকর্ড খারাপ না। যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা যোগ্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com