মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি ভট্ট বালিঘাটা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) ও মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করে।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। আমরা বাগেরহাট সদর থানায় চিঠি পাঠিয়েছি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। একজন ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকি দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা-মানোন্নয়ন নিয়ে আলোচনা

» যেখানেই যাই, সবাই ‘সায়রা’ বলে ডাকে: সুনেরাহ

» রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর

» বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

» রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

» ইবোলা আতঙ্কে তিন দেশের যাত্রী প্রবেশ বন্ধ করল আমিরাত

» ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী

» রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

» গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

» ফাঁসির রায় শুনে যা বললেন রামিসার বাবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি ভট্ট বালিঘাটা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) ও মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করে।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। আমরা বাগেরহাট সদর থানায় চিঠি পাঠিয়েছি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। একজন ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকি দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com