বিমানবন্দর থেকে ২৯ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ত্রাস ও শীর্ষ মাদক কারবারি-সন্ত্রাসী রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে ৩টি হত্যা, হত্যাচেষ্টা, মাদক এবং বিস্ফোরক আইনসহ সর্বমোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে মাদক সাম্রাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল এই কুখ্যাত অপরাধী।

পুলিশ জানায়, এর আগেও একাধিকবার পিচ্চি রাজা পুলিশের জালে ধরা পড়েছিল। তবে প্রতিবারই জামিনে বের হয়ে রূপ পরিবর্তন করে সে আবারও আত্মগোপনে চলে যেত এবং নেপথ্যে থেকে অপরাধ জগৎ পরিচালনা করত।

সবশেষ সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নেপালে অবস্থান করছিল। মঙ্গলবার নেপাল থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর আর শেষ রক্ষা হয়নি। আগে থেকেই ওত পেতে থাকা মোহাম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সহায়তায় তাকে হাতকড়া পরাতে সক্ষম হয়।

শীর্ষ এই মাদক সম্রাটের গ্রেফতারের খবরে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকার সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার পুরো সিন্ডিকেট ও অবৈধ অস্ত্রের উৎস খোঁজার প্রক্রিয়া শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টি-টোয়েন্টিতে ভারতের নতুন বিশ্বরেকর্ড

» যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

» সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

» আগামী ৩ দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

» সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

» ৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ

» আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বাবরের মতো নেতাদের মূল্যায়ন করুন, বিএনপিকে সারজিস আলম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিমানবন্দর থেকে ২৯ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ত্রাস ও শীর্ষ মাদক কারবারি-সন্ত্রাসী রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ থেকে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে ৩টি হত্যা, হত্যাচেষ্টা, মাদক এবং বিস্ফোরক আইনসহ সর্বমোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও জেনেভা ক্যাম্প এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে মাদক সাম্রাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছিল এই কুখ্যাত অপরাধী।

পুলিশ জানায়, এর আগেও একাধিকবার পিচ্চি রাজা পুলিশের জালে ধরা পড়েছিল। তবে প্রতিবারই জামিনে বের হয়ে রূপ পরিবর্তন করে সে আবারও আত্মগোপনে চলে যেত এবং নেপথ্যে থেকে অপরাধ জগৎ পরিচালনা করত।

সবশেষ সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নেপালে অবস্থান করছিল। মঙ্গলবার নেপাল থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার পর আর শেষ রক্ষা হয়নি। আগে থেকেই ওত পেতে থাকা মোহাম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের বিশেষ সহায়তায় তাকে হাতকড়া পরাতে সক্ষম হয়।

শীর্ষ এই মাদক সম্রাটের গ্রেফতারের খবরে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকার সাধারণ ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার পুরো সিন্ডিকেট ও অবৈধ অস্ত্রের উৎস খোঁজার প্রক্রিয়া শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com