সুবিধাবঞ্চিতদের সেবায় তহবিল সংগ্রহে ‘হিউম্যানিটি ফার্স্ট’-এর ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বের দরিদ্র সম্প্রদায় এবং দুর্যোগ কবলিত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের সেবা করার প্রত্যয় নিয়ে হিউম্যানিটি ফার্স্ট ক্যালগেরি’র বাইতুন নুর মসজিদে কানাডার স্থানীয় সময় শনিবার তহবিল সংগ্রহে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য হিউম্যানিটি ফার্স্ট সাহায্য করে আসছে।

বর্তমানে ছয়টি মহাদেশের ৬৭টি দেশে হিউম্যানিটি ফার্স্ট কাজ করে চলেছে। এছাড়াও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর সঙ্গে পরামর্শমূলক মর্যাদা পেয়েছে হিউম্যানিটি ফার্স্ট।

কমিউনিটি কেয়ার, দুর্যোগ ত্রাণ, খাদ্য নিরাপত্তা, জ্ঞান অর্জন, পানি সরবরাহ, দৃষ্টিশক্তি দানে সহযোগিতা, এতিমখানার প্রতি সহযোগিতার হাত সম্প্রসারণ এবং বিশ্ব স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে হিউম্যানিটি ফার্স্ট।

ইফতার মাহফিলে এর আগে হিউম্যানিটি ফার্স্টের পরিচালক ড. আসলাম দাউদ বিশ্বে তাদের কার্যক্রম তুলে ধরেন।

ইফতারের আগে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ সময় ক্যালগেরি’র এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. বাতেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ অন্যান্যরা।

এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, মানুষ মানুষের জন্য এই ধারণা কে ধারণ করে হিউম্যানিটি ফার্স্ট সারা বিশ্বে সেবার ব্রত নিয়ে সমাজের কাঠামো ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে অগ্রগণ্য ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এ সংগঠনের সঙ্গে জড়িত হতে পেরে গর্বিত বোধ করছি। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রাথমিকে ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

» ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল এস্কাফ উদ্ধার

» জাল টাকাসহ যুবক গ্রেফতার

» টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

» মন্ত্রণালয়ে এসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না আহমেদ আযম খান

» ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর

» ভারতীয় মদসহ ২জন গ্রেফতার

» দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা

» সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভাতার তালিকা সংশোধন করা হবে: প্রতিমন্ত্রী ফারজানা

» জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুবিধাবঞ্চিতদের সেবায় তহবিল সংগ্রহে ‘হিউম্যানিটি ফার্স্ট’-এর ইফতার মাহফিল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিশ্বের দরিদ্র সম্প্রদায় এবং দুর্যোগ কবলিত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের সেবা করার প্রত্যয় নিয়ে হিউম্যানিটি ফার্স্ট ক্যালগেরি’র বাইতুন নুর মসজিদে কানাডার স্থানীয় সময় শনিবার তহবিল সংগ্রহে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য হিউম্যানিটি ফার্স্ট সাহায্য করে আসছে।

বর্তমানে ছয়টি মহাদেশের ৬৭টি দেশে হিউম্যানিটি ফার্স্ট কাজ করে চলেছে। এছাড়াও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর সঙ্গে পরামর্শমূলক মর্যাদা পেয়েছে হিউম্যানিটি ফার্স্ট।

কমিউনিটি কেয়ার, দুর্যোগ ত্রাণ, খাদ্য নিরাপত্তা, জ্ঞান অর্জন, পানি সরবরাহ, দৃষ্টিশক্তি দানে সহযোগিতা, এতিমখানার প্রতি সহযোগিতার হাত সম্প্রসারণ এবং বিশ্ব স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে হিউম্যানিটি ফার্স্ট।

ইফতার মাহফিলে এর আগে হিউম্যানিটি ফার্স্টের পরিচালক ড. আসলাম দাউদ বিশ্বে তাদের কার্যক্রম তুলে ধরেন।

ইফতারের আগে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ সময় ক্যালগেরি’র এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. বাতেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ অন্যান্যরা।

এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, মানুষ মানুষের জন্য এই ধারণা কে ধারণ করে হিউম্যানিটি ফার্স্ট সারা বিশ্বে সেবার ব্রত নিয়ে সমাজের কাঠামো ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে অগ্রগণ্য ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এ সংগঠনের সঙ্গে জড়িত হতে পেরে গর্বিত বোধ করছি। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com