চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেন টিকিট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় ২৮, ২৯ ও ৩০ মের কিছু টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরবর্তী দুই দিনের অর্থাৎ ২৯ ও ৩০ মের ট্রেন টিকিট ঈদের তারিখ ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে।

ফলে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহ করতে পারবেন।
এদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরা সহজ করতে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে।

পরিকল্পনা অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের ও ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন।

একজন সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের বাড়তি সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

» হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো: প্রশ্ন আব্দুল কাদেরের

» বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: সারজিস আলম

» এনসিপি’র ছায়া বাজেট ঘোষণা: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

» বিশ্বকাপ ২০২৬: হারাতে পারে পুরোনো জৌলুশ

» মোদির ঘনিষ্ঠ নেতার সরে দাঁড়ানোয় চাপে বিজেপি

» বাজেট অধিবেশন: সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ

» শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক…এমপি নয়ন

» ইসলামপুরে গাছে ঝুলে থাকা বৃদ্ধের মরদেহ উদ্ধার

» ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঁদ দেখার পর মিলবে ঈদের বিশেষ ট্রেন টিকিট

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় ২৮, ২৯ ও ৩০ মের কিছু টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরবর্তী দুই দিনের অর্থাৎ ২৯ ও ৩০ মের ট্রেন টিকিট ঈদের তারিখ ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে।

ফলে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহ করতে পারবেন।
এদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরা সহজ করতে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে।

পরিকল্পনা অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের ও ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন।

একজন সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের বাড়তি সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com