বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। ১৩ সদস্যের এই পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য সচিব।

বুধবার (১১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ বছর মেয়াদে এই বোর্ড পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এই ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

ট্রাস্টি বোর্ডে সদস্য হারিয়েছেন– প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগ থেকে মনোনীত এ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), দৈনিক দিনকালের বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, দৈনিক বাংলাদেশের খবরের প্রাক্তন সিটি এডিটর কাওসার হোসেন খোন্দকার ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে এই বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবগঠিত এই ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুসারে ট্রাস্টের যাবতীয় দায়িত্ব পালন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : জাহেদ উর রহমান

» ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

» ‘ফুটপাতে হকার উচ্ছেদের চেষ্টা এরশাদ-হাসিনা-খালেদা সবাই করেছেন, কেউ পারেনি’

» চেনা অচেনা

» হাজীর মাজার বস্তি থেকে মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৭৪ জন আটক

» বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেপ্তার

» ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

» ৪৫ দিনে শেষ হবে রূপপুরের জ্বালানি লোডিং, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

» কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। ১৩ সদস্যের এই পুনর্গঠিত বোর্ডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য সচিব।

বুধবার (১১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ বছর মেয়াদে এই বোর্ড পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এই ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পালন করবেন।

ট্রাস্টি বোর্ডে সদস্য হারিয়েছেন– প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগ থেকে মনোনীত এ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), দৈনিক দিনকালের বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, দৈনিক বাংলাদেশের খবরের প্রাক্তন সিটি এডিটর কাওসার হোসেন খোন্দকার ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে এই বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবগঠিত এই ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুসারে ট্রাস্টের যাবতীয় দায়িত্ব পালন করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com