ঢাকা, ১২ মার্চ ২০২৬: বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার এ বিশেষ সুবিধা উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহক ও কর্মীরা। সম্প্রতি গুলশানে প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ডধারী ও কর্মীদের জন্য উন্নতমানের লাইফস্টাইল ও আতিথেয়তা সুবিধা নিশ্চিত করা হবে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের সকল ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মীরা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারে র্যাক রেটের উপর আবাসনে ৪০% ছাড়, হোটেলের রেস্টুরেন্টে আ লা কার্ট খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ে র্যাক রেটের উপর ৫০% ছাড়।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি এর এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের সিইও শাহাদাত হোসেন বাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আবু সহীর ফেরদৌসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।








