হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয় : মাসুমা হাদি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানেই জুলাইয়ের পরাজয় বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, ‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা— ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশের মুসলমানরা এ দেশের মন্দির পাহারা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিনে আমরা ঘরে ফিরব না। এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে। জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে। ’

মানববন্ধনে বক্তব্য দেন— ওসমান হাদির বোনজামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয় : মাসুমা হাদি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানেই জুলাইয়ের পরাজয় বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে।

সোমবার (১১ মে) দুপুর ১২টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাসস্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, ‘আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের যে চেতনা— ন্যায়বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ভারতের পশ্চিম বঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে। মসজিদে নামাজরত অবস্থায় নাচগান হচ্ছে। অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে। যেখানে বাংলাদেশের মুসলমানরা এ দেশের মন্দির পাহারা দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের মাধ্যমে যেকোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি শাহবাগ ব্লকেড কর্মসূচির মাধ্যমে শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিনে আমরা ঘরে ফিরব না। এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে। জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে। ’

মানববন্ধনে বক্তব্য দেন— ওসমান হাদির বোনজামাই আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com