ছিনতাইকারীর ছুরিকাঘাত যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শাহজাহানপুরে ছিনতাইকারীদের হামলায় সুজন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

আজ ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুজন একটি হোটেলে চাকরি করতেন।

আহতের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভোরে সুজনকে বাসায় আসতে বলা হয়। সে উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন এবং ভোর সাড়ে পাঁচটার দিকে হেঁটে বাসার দিকে রওনা দেন। বাসার কাছাকাছি পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এতে বাধা দিলে তারা সুজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কুপিয়ে গুরুতর আহত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের রগ কেটে গেছে। বর্তমানে সুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘সমস্যা সমাধানে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্ব নিতে হবে’

» এআই’র অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

» রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

» কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

» নারী কর্মীদের মানসিক সুস্থতা নিশ্চিতে ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ গ্রুপ সেশন

» বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৪.৬০ কোটি টাকা জমা দিলো গ্রামীণফোন

» ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন

» উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

» তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে ভর্তি নেওয়া হবে : আমিনুল হক

» ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারীর ছুরিকাঘাত যুবক আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শাহজাহানপুরে ছিনতাইকারীদের হামলায় সুজন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।

আজ ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুজন একটি হোটেলে চাকরি করতেন।

আহতের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভোরে সুজনকে বাসায় আসতে বলা হয়। সে উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন এবং ভোর সাড়ে পাঁচটার দিকে হেঁটে বাসার দিকে রওনা দেন। বাসার কাছাকাছি পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে জোরপূর্বক মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। এতে বাধা দিলে তারা সুজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কুপিয়ে গুরুতর আহত করে মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের রগ কেটে গেছে। বর্তমানে সুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com