বিএনপির নবনির্বাচিত এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় দিনের মতো গুলশান কার্যালয়ে শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টায় কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার (৬ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। আজও অংশগ্রহণ করেছেন তিনি। এদিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশগ্রহণ করেন।

আর শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, এই কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়াও এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষকক্ষ হিসেবে রয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।

সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি ও খায়রুল কবির খোকন প্রমুখ।

এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন; যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে বসছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অনলাইন জুয়ার অন্যতম হোতা তুষার গ্রেফতার

» কারা নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের

» ডিবি পুলিশের অভিযানে ৯ গাঁজা গাছ উদ্ধার

» বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক

» সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

» গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

» শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

» ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ

» বিএনপির নবনির্বাচিত এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

» ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির নবনির্বাচিত এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় দিনের মতো গুলশান কার্যালয়ে শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টায় কর্মসূচিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শুক্রবার (৬ মার্চ) এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। নিজেও প্রশিক্ষণার্থীদের সারিতে বসেন। সঙ্গে ছিলেন একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। আজও অংশগ্রহণ করেছেন তিনি। এদিন সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ অংশগ্রহণ করেন।

আর শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি এমপিরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, এই কর্মশালায় পয়েন্ট অব অর্ডার উত্থাপন, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে এমপিদের উপস্থিতি নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়াও এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হচ্ছে।

কর্মশালায় প্রশিক্ষকক্ষ হিসেবে রয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা।

সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহ উদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, গয়েশ্বর চন্দ্র রায়, জহির উদ্দিন স্বপন, নুরুল ইসলাম মনি ও খায়রুল কবির খোকন প্রমুখ।

এয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন; যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে বসছেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নতুন সংসদ সদস্যদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com