অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন

শেনজেন বে মিক্সসি-তে আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। নতুন এ স্টোরটিকে ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

২০২৫ সালের এমডব্লিউসি বার্সেলোনাতে একটি স্মার্টফোন ব্র্যান্ড থেকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন ডিভাইস ইকোসিস্টেমে রূপান্তরের রূপরেখা তুলে ধরে অনার। তার ধারাবাহিকতায়, শেনজেন বে মিক্সসি -তে ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন প্রতিষ্ঠানটির দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ উন্মুক্ত ও সহযোগিতামূলক এআই ইকোসিস্টেমের প্রতি অনারের প্রতিশ্রুতির প্রতিফলন।

শেনজেন বে’র শান্ত প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে এই স্টোরটির নকশা করা হয়েছে। নকশায় উন্নত প্রযুক্তির সমন্বয়ে সম্পূর্ণরূপে মানব-কেন্দ্রিক পরিবেশের ওপর জোর দেয়া হয়েছে। সেই সাথে স্টোরের লে-আউট সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের জায়গা থেকে, যেখানে স্মার্ট ভ্রমণ থেকে শুরু করে বিনোদন, সবক্ষেত্রে বিভিন্ন এআইনির্ভর অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে।

স্টোরটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইয়োইয়ো জোন। এটি অনারের এআই অ্যাসিস্ট্যান্টকে ঘিরে চারটি মূল থিমে সাজানো হয়েছে; এআই লাইফস্টাইল, এআই অ্যাসিস্ট্যান্ট, এআই কনটেন্ট ক্রিয়েশন ও এআই কম্প্যানিয়নশিপ।  এর উন্নত ভিজ্যুয়াল পার্সেপশন, মেমোরি ও টাস্ক এক্সিকিউশন ক্ষমতা বাস্তবিকই ব্যক্তিকেন্দ্রিক এআই অভিজ্ঞতা নিশ্চিত করে।

আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হল স্টোরটির এআই ইন্সপিরেশন ক্যাফে। এখানে প্রযুক্তিবিদ, সৃজনশীল ব্যক্তি ও দর্শনার্থীরা কফির কাপে চুমুকের সাথে মতবিনিময় করতে পারবেন।

স্টোরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনার বিভিন্ন অংশগ্রহণকারীদের নিয়ে নানা ধরনের উপভোগ্য পারফরমেন্সের আয়োজন করে।

অনার আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনের এক চমৎকার নিদর্শন। স্টোরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে অনার। দর্শনার্থীরা এ স্টোরে এসে অনারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

» তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম

» জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়: হামিদুর রহমান আযাদ

» সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: এটিএম আজহার

» ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

» ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আজও রচিত হয়নি: রুমিন ফারহানা

» রাজের জন্মদিনে প্রকাশ্যে প্রেমের ঝলক শুভশ্রীর

» ভারতে আসছেন শাকিরা

» তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা

» নরসিংদীর শিবপুরে ভাষা শহীদদের প্রতি  জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনারের ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ আলফা ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন

শেনজেন বে মিক্সসি-তে আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। নতুন এ স্টোরটিকে ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

২০২৫ সালের এমডব্লিউসি বার্সেলোনাতে একটি স্মার্টফোন ব্র্যান্ড থেকে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন ডিভাইস ইকোসিস্টেমে রূপান্তরের রূপরেখা তুলে ধরে অনার। তার ধারাবাহিকতায়, শেনজেন বে মিক্সসি -তে ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন প্রতিষ্ঠানটির দূরদর্শী পরিকল্পনা বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ উদ্যোগ উন্মুক্ত ও সহযোগিতামূলক এআই ইকোসিস্টেমের প্রতি অনারের প্রতিশ্রুতির প্রতিফলন।

শেনজেন বে’র শান্ত প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে এই স্টোরটির নকশা করা হয়েছে। নকশায় উন্নত প্রযুক্তির সমন্বয়ে সম্পূর্ণরূপে মানব-কেন্দ্রিক পরিবেশের ওপর জোর দেয়া হয়েছে। সেই সাথে স্টোরের লে-আউট সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারের গুরুত্বের জায়গা থেকে, যেখানে স্মার্ট ভ্রমণ থেকে শুরু করে বিনোদন, সবক্ষেত্রে বিভিন্ন এআইনির্ভর অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে।

স্টোরটির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইয়োইয়ো জোন। এটি অনারের এআই অ্যাসিস্ট্যান্টকে ঘিরে চারটি মূল থিমে সাজানো হয়েছে; এআই লাইফস্টাইল, এআই অ্যাসিস্ট্যান্ট, এআই কনটেন্ট ক্রিয়েশন ও এআই কম্প্যানিয়নশিপ।  এর উন্নত ভিজ্যুয়াল পার্সেপশন, মেমোরি ও টাস্ক এক্সিকিউশন ক্ষমতা বাস্তবিকই ব্যক্তিকেন্দ্রিক এআই অভিজ্ঞতা নিশ্চিত করে।

আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হল স্টোরটির এআই ইন্সপিরেশন ক্যাফে। এখানে প্রযুক্তিবিদ, সৃজনশীল ব্যক্তি ও দর্শনার্থীরা কফির কাপে চুমুকের সাথে মতবিনিময় করতে পারবেন।

স্টোরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনার বিভিন্ন অংশগ্রহণকারীদের নিয়ে নানা ধরনের উপভোগ্য পারফরমেন্সের আয়োজন করে।

অনার আলফা গ্লোবাল ফ্ল্যাগশিপ স্টোর প্রযুক্তি ও সংস্কৃতির মেলবন্ধনের এক চমৎকার নিদর্শন। স্টোরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে অনার। দর্শনার্থীরা এ স্টোরে এসে অনারের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com