সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “এই এলাকার মানুষ চেয়েছেন—এলাকাটি যেন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হয়। এই এলাকার মায়েরা চেয়েছেন—তাদের সন্তানরা যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। আমি এই দুইটি বিষয়ে পুনরায় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমরা এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

আজ (১ মার্চ) রবিবার ঢাকা-১৩ আসনের ২৯ নং ওয়ার্ড এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রথমে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করবো। তারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

মাদক প্রসঙ্গে তিনি বলেন, “যারা মাদকের কারবার করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন বা কেউ যদি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, তবে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো। আমাদের জনসচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

» ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যমাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডে বিশেষ সুবিধা

» ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “এই এলাকার মানুষ চেয়েছেন—এলাকাটি যেন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ হয়। এই এলাকার মায়েরা চেয়েছেন—তাদের সন্তানরা যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। আমি এই দুইটি বিষয়ে পুনরায় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমরা এ এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।”

আজ (১ মার্চ) রবিবার ঢাকা-১৩ আসনের ২৯ নং ওয়ার্ড এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও অভাবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। প্রথমে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করবো। তারা যদি যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

মাদক প্রসঙ্গে তিনি বলেন, “যারা মাদকের কারবার করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসন বা কেউ যদি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, তবে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো। আমাদের জনসচেতনতা বৃদ্ধি এবং গণপ্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com