খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত এ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ভাবনা, ধ্যান, সাধনা অনুশীলন করেন।

 

দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে খাগড়াছড়ি প্রাচীন কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর ঐতিহ্যবাহী পুরনো আর্য বনবিহার, কল্যাণপুর বিহার সহ বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দ্যেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের দান অনুষ্ঠিত হয়।

 

এদিনটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সন্ধ্যায় আকাশ প্রদীপ ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির সভাপতি থোয়াইলা মারমা জানিয়েছেন। বিহারে আগত পুন্যতীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

 

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪৪ ফ্লাইট বাতিল

» আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

» রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

» দক্ষতা বৃদ্ধি, বাজার সৃষ্টি: নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

» আগৈলঝাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ৫ হাজার টাকা জরিমানা

» জামালপুরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

» মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত

» চাঁদাবাজি নির্মূলে শিগগিরই নতুন আইন আসছে: আইজিপি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা পালিত হচ্ছে। বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত এ তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভের জন্য এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ভাবনা, ধ্যান, সাধনা অনুশীলন করেন।

 

দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে খাগড়াছড়ি প্রাচীন কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর ঐতিহ্যবাহী পুরনো আর্য বনবিহার, কল্যাণপুর বিহার সহ বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে দেশ ও জাতির সুখ ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা পঞ্চশীল গ্রহণ করেন। পরে বুদ্ধের উদ্দ্যেশে ফুল পূজা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান ও বৌদ্ধ ভিক্ষুদের দান অনুষ্ঠিত হয়।

 

এদিনটি ঘিরে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সন্ধ্যায় আকাশ প্রদীপ ফানুস উড়ানো হবে বলে বিহার পরিচালনা কমিটির সভাপতি থোয়াইলা মারমা জানিয়েছেন। বিহারে আগত পুন্যতীরা বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে স্বধর্ম দেশনা শ্রবণ করেন।

 

উল্লেখ্য, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com