‘বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে ভুল করবে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধর্ষণ-হত্যার মতো ঘটনার যথাযথ বিচার না হলে বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হবে। আর জনগণ একবার রাজপথে নেমে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় আইনের শাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা এবং নাগরিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দৃশ্যমান নয়। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধ বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন নৃশংস ঘটনার পরও যদি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হয়, তাহলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তিনি দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জনগণের আস্থা আরও কমে যাবে।

তিনি বলেন, এই জাতি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলেছিল। ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের রায় উপেক্ষা করে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। এতে প্রকৌশলী সমাজের সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোট এক জায়গায়, সরকার গঠন আরেক জায়গায় এ অবস্থা চলতে পারে না।

সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণকে কষ্ট সহ্য করার পরামর্শ দিয়ে বা অন্ধকারে থাকার কথা বলে সমস্যার সমাধান হবে না। বরং দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।

ডা. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বর্তমান বিরোধী দলকে ‘গৃহপালিত’ মনে করা সরকারের জন্য রাজনৈতিক ভুল হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অবমূল্যায়ন করলে তার পরিণতি রাজনৈতিকভাবেই ভোগ করতে হবে।

রমজানের শিক্ষা তুলে ধরে তিনি সংযমী আচরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে ভুল করবে সরকার’

» শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার স্বচ্ছতার মাধ্যমে এগিয়ে যেতে চায় : আইনমন্ত্রী

» বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু ১০ মার্চ

» পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী আটক

» খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

» দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

» রাজনৈতিক পরিচয়ে কেউ যেন চাঁদা নিতে না পারে: নুর

» নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল

» আমাদের দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে: জামায়াত আমির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে ভুল করবে সরকার’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বর্তমান বিরোধী দলকে গৃহপালিত দল মনে করলে সরকার ভুল করবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধর্ষণ-হত্যার মতো ঘটনার যথাযথ বিচার না হলে বিরোধী দল রাজপথে নামতে বাধ্য হবে। আর জনগণ একবার রাজপথে নেমে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলেও তিনি সতর্ক করেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের সময় আইনের শাসন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা এবং নাগরিক অধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দৃশ্যমান নয়। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধ বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন নৃশংস ঘটনার পরও যদি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হয়, তাহলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল। তিনি দাবি করেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে জনগণের আস্থা আরও কমে যাবে।

তিনি বলেন, এই জাতি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলেছিল। ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের রায় উপেক্ষা করে ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। এতে প্রকৌশলী সমাজের সম্মান ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোট এক জায়গায়, সরকার গঠন আরেক জায়গায় এ অবস্থা চলতে পারে না।

সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগণকে কষ্ট সহ্য করার পরামর্শ দিয়ে বা অন্ধকারে থাকার কথা বলে সমস্যার সমাধান হবে না। বরং দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।

ডা. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, বর্তমান বিরোধী দলকে ‘গৃহপালিত’ মনে করা সরকারের জন্য রাজনৈতিক ভুল হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অবমূল্যায়ন করলে তার পরিণতি রাজনৈতিকভাবেই ভোগ করতে হবে।

রমজানের শিক্ষা তুলে ধরে তিনি সংযমী আচরণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে বৈষম্যহীন ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com