ইসির হাতে এনআইডির কার্যক্রম রেখে অধ্যাদেশ জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবস্থাপনা রেখে ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে।

এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে রবিবার রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এ সংশোধনী আনতে নির্বাচন কমিশনের দেওয়া প্রস্তাব অনুমোদন করে।

জানা গেছে, অধ্যাদেশে নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ২টি ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত ধারা ৩-এর উপধারা (৪) প্রতিস্থাপন করে একটি ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের কথা বলা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব-সংক্রান্ত ধারা ৪-এর উপধারা (২)-এর দফা (ক)-এর ক্রমিক নং (২) দ্বারা নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, এই অধ্যাদেশের মাধ্যমে এনআইডি ইসির অধীনে আসলেও বাতিল করতে হবে ২০২৩ সালে করা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আইনটি।

এর আগে আওয়ামী লীগ সরকার ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ এর মাধ্যমে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়। তবে, ইসি বরাবরই এনআইডি নিজের অধীনে রাখার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সেই আইন বাতিলের সুপারিশ করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইসির হাতে এনআইডির কার্যক্রম রেখে অধ্যাদেশ জারি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) হাতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ব্যবস্থাপনা রেখে ‘নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯’ সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে।

এতে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে রবিবার রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এ সংশোধনী আনতে নির্বাচন কমিশনের দেওয়া প্রস্তাব অনুমোদন করে।

জানা গেছে, অধ্যাদেশে নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ২টি ধারা সংশোধন করা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত ধারা ৩-এর উপধারা (৪) প্রতিস্থাপন করে একটি ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের কথা বলা হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব-সংক্রান্ত ধারা ৪-এর উপধারা (২)-এর দফা (ক)-এর ক্রমিক নং (২) দ্বারা নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বে ‘জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ’-সংক্রান্ত বিধান সন্নিবেশ করা হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, এই অধ্যাদেশের মাধ্যমে এনআইডি ইসির অধীনে আসলেও বাতিল করতে হবে ২০২৩ সালে করা এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার আইনটি।

এর আগে আওয়ামী লীগ সরকার ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ এর মাধ্যমে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেয়। তবে, ইসি বরাবরই এনআইডি নিজের অধীনে রাখার পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সেই আইন বাতিলের সুপারিশ করেছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com