ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং পরিবর্তনের একটি নতুন ধারা দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেছে। যা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত অতীতে শহীদ মিনারে যাওয়ার বিষয়টি বিশ্বাস না করলেও এখন তারা সেখানে যাচ্ছে এবং নিজেদের নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি দেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে নতুনভাবে কাজ করতে হবে, নতুন চিন্তাভাবনা করতে হবে। আগামী বাংলাদেশের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই পরিবর্তনের সূচনা শিক্ষকদের মাধ্যমেই হতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে কেবল বাইরের পরামর্শ নয়, নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আগে আমরা সীমিত উপায়ে অনেক কিছু শিখেছি। এখন বিজ্ঞানের এই যুগে আমাদের সুযোগ আরও বেশি—তাই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কারণ, অন্যান্য মন্ত্রণালয়ের ভিত্তিও তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষাকে শক্তিশালী করা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

নতুন প্রজন্মকে ভালোবাসা, দায়িত্বশীলতা এবং উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা ও বিশ্বপরিচয়ের পথ তৈরি করেছে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হবে৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

» দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হয় না : মাসুদ কামাল

» ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

» সূর্য্য উঁকি দিক

» পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

» গুগল ম্যাপসে যুক্ত হলো ‘Ask Maps’: এখন আপনার ট্যুর গাইড হবে জেমিনি এআই

» নফল রোজা ভেঙে ফেললে বিধান কী

» মামলা খেলেন ‘ধুরন্ধর ২’-এর নির্মাতা

» অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা জানানকে উল্লেখযোগ্য পরিবর্তন বললেন শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং পরিবর্তনের একটি নতুন ধারা দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেছে। যা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত অতীতে শহীদ মিনারে যাওয়ার বিষয়টি বিশ্বাস না করলেও এখন তারা সেখানে যাচ্ছে এবং নিজেদের নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি দেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে নতুনভাবে কাজ করতে হবে, নতুন চিন্তাভাবনা করতে হবে। আগামী বাংলাদেশের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই পরিবর্তনের সূচনা শিক্ষকদের মাধ্যমেই হতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে কেবল বাইরের পরামর্শ নয়, নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আগে আমরা সীমিত উপায়ে অনেক কিছু শিখেছি। এখন বিজ্ঞানের এই যুগে আমাদের সুযোগ আরও বেশি—তাই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। কারণ, অন্যান্য মন্ত্রণালয়ের ভিত্তিও তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষাকে শক্তিশালী করা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

নতুন প্রজন্মকে ভালোবাসা, দায়িত্বশীলতা এবং উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা ও বিশ্বপরিচয়ের পথ তৈরি করেছে। তাই সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হবে৷

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com