আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এইচআরসি স্মার্ট স্কুল-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফতি সাইফুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় শিক্ষার্থীরা বর্ণমালা, চিত্রাঙ্কন ও আলোচনা সভায় অংশ নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একুশের চেতনা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।
রায়পুরে এইচআরসি স্মার্ট স্কুলের এ আয়োজন স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া দিয়েছে।








