২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সকল জল্পনা-কল্পনা শেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ডিসেম্বর থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা। ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাধ সাধে প্রকাশকরা। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা।

১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানায়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করে বাংলা একাডেমি। আর একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানায়।

ঈদের পরে মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও লিখিত আবেদন জানায় সৃজনশীল প্রকাশক ঐক্য। এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে একুশে ফেব্রুয়ারিতে মেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার হঠাৎ জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারিতে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সকল জল্পনা-কল্পনা শেষে স্টল ভাড়া মওকুফের শর্তে প্রত্যাখ্যান করা ৩২১ জন প্রকাশকসহ সকল প্রকাশকদের অংশগ্রহণে ২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির (বাপুস) নেতারা।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত ডিসেম্বর থেকেই বইমেলা নিয়ে সৃষ্টি হয় নানা ধরনের জটিলতা। ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মেলার তারিখ ঘোষণার পর বাধ সাধে প্রকাশকরা। ভাষার মাসের মেলা বিজয়ের মাসে অনুষ্ঠিত হলে মেলায় অংশগ্রহণ করবে না বলে বেঁকে বসে তারা।

১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের জন্য লিখিত চিঠিতে বিষয়টি তারা একাডেমির মহাপরিচালককে জানায়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মেলার সময় নির্ধারণ করে বাংলা একাডেমি। আর একাডেমির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমির প্রতি দাবি জানায়।

ঈদের পরে মেলা আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও লিখিত আবেদন জানায় সৃজনশীল প্রকাশক ঐক্য। এরপর ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একদিন পিছিয়ে একুশে ফেব্রুয়ারিতে মেলা শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার হঠাৎ জরুরি বৈঠকে ২৫ ফেব্রুয়ারিতে মেলা শুরুর সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com