মঙ্গলবার শপথ অনুষ্ঠান ঘিরে যানচলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এ কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে ডিএমপি জানায়, শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সাময়িক অসুবিধা নিরসনে ডাইভারশনের মাধ্যমে যানচলাচল সচল রাখার জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ

১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন  প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

২. ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।

৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে।

সকল প্রকার যানবাহন চালকদের আগামী ১৭/০২/২০২৬ তারিখ ০৮টা থেকে ১৯টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নগরবাসীকে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা

» সবার দায়িত্বশীল আচরণে প্রাতিষ্ঠানিক রূপ পাবে গণতন্ত্র : জামায়াত আমির

» একসঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর দাবি এনসিপির

» দায়িত্ব পালনে নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করিনি : বাণিজ্য উপদেষ্টা

» যারা ফ্যাসিবাদের পথ তৈরি করবে, তারাই পালাবে : মামুনুল হক

» জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

» শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ

» হামলা-নির্যাতনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

» মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস

» মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মঙ্গলবার শপথ অনুষ্ঠান ঘিরে যানচলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আগামী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এ কারণে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে ডিএমপি জানায়, শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সাময়িক অসুবিধা নিরসনে ডাইভারশনের মাধ্যমে যানচলাচল সচল রাখার জন্য বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কসমূহ

১. মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ
মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন  প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

২. ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

৩. আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং
আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র -উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে।

৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে।

সকল প্রকার যানবাহন চালকদের আগামী ১৭/০২/২০২৬ তারিখ ০৮টা থেকে ১৯টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নগরবাসীকে মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com