অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : আধুনিক সভ্যতাতে গণমাধ্যম ছাড়া চলতে পারেনা। রাজনীতি ও গণমাধ্যম এই দু’টি হচ্ছে চলমান প্রক্রিয়া। মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন’র সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শুক্রবার রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় তিনি আরো বলেন, অবকাঠামো উন্নয়ন তো এমনিতেই করা লাগবে। আর এই সকল কাজ খুবই গুরুত্বপূর্ণ। অবকাঠামো উন্নয়ন এটা কোন কাজেই লাগেনা। যদি একটা সমাজে মূল্যবোধ না থকে। বিগত সরকার কিন্তু কম উন্নয়ন করেনি। রাজধানীর দিকে তাকালে মেগাপ্রজেক্ট,পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছিলো। কিন্তু বিদায়ের সময় কোন উন্নয়নই কাজে লাগেনি। তারপরে আইয়ুব খানের সময়ও তাই। ৫৮ সাল থেকে ৬৮ এর ১ দশকে অনেক উন্নয়ন, ঢাকার এয়ারপোর্টসহ সবকিছু। পরে দেখা গেছে বিদায়ের সময় কোন কিছুই কাজে লাগেনা। কারণ একজন রাজনৈতিক নেতা তিনি থাকবেন না বিদায় নিবেন তা শুধু উন্নয়য়ের উপরে নির্ভর করেনা।
সেটা নির্ভর করে তিনি জনগণের আস্থা ধরে রাখার মানুষ কিনা। সেই কারণে পরিকল্পনার মধ্যে উন্নয়ন যেমন থাকবে, পাশাপাশি আমি খুব গুরুত্ব দিচ্ছি আমার এই দুই নির্বাচনী উপজেলায়। যেমন তার মধ্যে গণমাধ্যমের বিষয়টা। আধুনিক সভ্যতাতে গণমাধ্যম ছাড়া চলতে পারেনা।রাজনীতি ও গণমাধ্যম এই দু’টি হচ্ছে চলমান সভ্যতার চলমান প্রক্রিয়া। কিন্তু এই দু’টি জায়গাতেই পৃথক কোন পৃষ্ঠপোষকতা না থাকায় রাজনীতিতে যেমন আবর্জনার কোন অভাব নাই, গণমাধ্যমেও কিন্তু আবর্জনার কোন অভাব নাই। ভালো রাজনীতিবিদের থাকতে যেমন কষ্টকর, গণমাধ্যমে কিন্তু তাই। অবশ্যই বেকারত্ব এর একটা বড় কারণ। এ বিষয়ে গুরুত্ব দিয়ে আমি কাজ করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক আকাশ মাহামুদ, লুৎফর রহমান মানিক প্রমুখ।








