গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাবন্দি শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামের মৃত জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ২০২৫ সালে ১৮ অক্টোবর থেকে লিপন গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। আনকন্ট্রোল ডায়াবেটিস ও হৃদরোগ নিয়েই তিনি কারাগারে আসেন।

তিনি বলেন, লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, শনিবার হঠাৎ রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

» স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্ত্রীসহ ২জন গ্রেফতার

» জাপানি ঘাঁটি থেকে ইরানে মার্কিন হামলা: টোকিওকে জবাবদিহির আহ্বান তেহরানের

» ভূমিমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

» ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী

» রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

» ডিএমপিতে ৫ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের পদায়ন

» লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

» বিনিয়োগ ও বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়াবে ইউএনডিপি

» জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারাবন্দি শামিকুল ইসলাম সরকার লিপন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত শামিকুল ইসলাম সরকার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামের মৃত জোব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ২০২৫ সালে ১৮ অক্টোবর থেকে লিপন গাইবান্ধা সদরের একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। আনকন্ট্রোল ডায়াবেটিস ও হৃদরোগ নিয়েই তিনি কারাগারে আসেন।

তিনি বলেন, লিপন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবার রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান বলেন, শনিবার হঠাৎ রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com