বিএনপির প্রার্থী ইশরাককে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষ কওমি আলেমদের একজন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

জনসভায় বক্তব্যে তিনি ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থনের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতি ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

সাবেক মেয়র প্রয়াত আলহাজ্ব সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে আল্লামা আব্দুল হামিদ বলেন, “আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক আমার খুব আদরের ও ভালো ছেলে। মূলত তার খাতিরেই আজ আমি এখানে এসেছি।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহর নামে আমি বিশ্বাস করি, ইশরাক বিপুল ভোটে বিজয়ী হবে।”

দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দেশ মুসলমানদের, আলেম-ওলামা ও পীর-মুর্শিদদের দেশ।” এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসছে—এমন বিশ্বাস থাকলেও জনগণের ওপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির প্রার্থী ইশরাককে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দেশের শীর্ষ কওমি আলেমদের একজন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

জনসভায় বক্তব্যে তিনি ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থনের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতি ও ধর্মীয় প্রেক্ষাপট নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

সাবেক মেয়র প্রয়াত আলহাজ্ব সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে আল্লামা আব্দুল হামিদ বলেন, “আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক আমার খুব আদরের ও ভালো ছেলে। মূলত তার খাতিরেই আজ আমি এখানে এসেছি।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আল্লাহর নামে আমি বিশ্বাস করি, ইশরাক বিপুল ভোটে বিজয়ী হবে।”

দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই দেশ মুসলমানদের, আলেম-ওলামা ও পীর-মুর্শিদদের দেশ।” এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসছে—এমন বিশ্বাস থাকলেও জনগণের ওপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com