ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রী নিহত,আহত ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মনোয়ারা বেগম (৫৫) ও তার স্বামী জালাল উদ্দিন (৬০)। নিহত দম্পতি তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোভ্যানচালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ ও আরও একজন অজ্ঞাতনামা যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খৈচালা এলাকায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

» ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

» প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

» অর্থপাচারের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী

» ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

» বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে আইসিএপিপি’র মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

» সংসদীয় এলাকায় বিশেষ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ আখতার ও হান্নান মাসউদের

» হাসনাত আবদুল্লাহর সঙ্গে শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন

» ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকায়নি যুক্তরাষ্ট্র: রিপোর্ট

» সংশোধিত হচ্ছে সাইবার আইন, গুজব-মানহানিতে থাকবে কঠোর শাস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী ও স্ত্রী নিহত,আহত ৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মনোয়ারা বেগম (৫৫) ও তার স্বামী জালাল উদ্দিন (৬০)। নিহত দম্পতি তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোভ্যানচালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফ ও আরও একজন অজ্ঞাতনামা যাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী থেকে নিমগাছীগামী সড়কের খৈচালা নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খৈচালা এলাকায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। চারজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com