শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে এনসিপি: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি মহলের ইন্ধনেই তাদের এই প্রতীকটি দেয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোন বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না তবে প্রতিবাদ জানাবেন। কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে।

২ অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে শাপলা বাদে তালিকায় থাকা ৫০টি প্রতীকের মাঝে যে কোনো একটি বেছে নিতে, সময় বেঁধে দেয়া হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরকে জানান, জুলাই পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হওয়াতেই নির্বাচন কমিশন এমনটা করছে।

ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচিও দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।

শাপলা নিয়ে আগেও আবেদন করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি, নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে এমনটা বলেছে। তবে যাদের শাপলা দেয়া হয়নি, সেই দল- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভ্যুত্থানকারী শক্তি হিসাবে এনসিপিকে শাপলা দেয়া হলে কোন মামলা করবেন না তারা।

অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক হিসেবে শাপলা দিলে গোলাপ ফুলের সাথে ব্যালট পেপারে মিলে যাবার সম্ভাবনা আছে বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাপলা প্রতীক না পেলে ইসির বিরুদ্ধে কঠোর অবস্থা নেবে এনসিপি: নাহিদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি মহলের ইন্ধনেই তাদের এই প্রতীকটি দেয়া হচ্ছে না। আর এক বিশেষজ্ঞ বলছেন, শাপলা প্রতীক এনসিপিকে দিতে আইনগত কোন বাধা নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, এনসিপিকে শাপলা দিলে তারা মামলা করবেন না তবে প্রতিবাদ জানাবেন। কারণ এর আগে এই প্রতীক চাইলেও তা দেয়া হয়নি নাগরিক ঐক্যকে।

২ অক্টোবর নির্বাচন কমিশন থেকে এনসিপিকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে শাপলা বাদে তালিকায় থাকা ৫০টি প্রতীকের মাঝে যে কোনো একটি বেছে নিতে, সময় বেঁধে দেয়া হয়েছে ৭ অক্টোবর পর্যন্ত। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একাত্তরকে জানান, জুলাই পদযাত্রায় শাপলার গণজোয়ার তৈরি হওয়াতেই নির্বাচন কমিশন এমনটা করছে।

ইসি তার অবস্থান থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি নাহিদ ইসলাম বলেছেন, চূড়ান্তভাবে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে তারা ইসির বিরুদ্ধে কঠোর আন্দোলনের কর্মসূচিও দিতে পারেন। এসব নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। তিনি আরও অভিযোগ করেন, একটি মহলের ইন্ধনেই এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।

শাপলা নিয়ে আগেও আবেদন করা হয়েছিল কিন্তু দেয়া হয়নি, নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে এমনটা বলেছে। তবে যাদের শাপলা দেয়া হয়নি, সেই দল- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অভ্যুত্থানকারী শক্তি হিসাবে এনসিপিকে শাপলা দেয়া হলে কোন মামলা করবেন না তারা।

অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলির মতে এনসিপিকে শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। তবে প্রতীক হিসেবে শাপলা দিলে গোলাপ ফুলের সাথে ব্যালট পেপারে মিলে যাবার সম্ভাবনা আছে বলেও জানান এই নির্বাচন বিশেষজ্ঞ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com