শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে নিরাপত্তার দায়িত্ব থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শবে বরাত উপলক্ষে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব জাতীয় পর্যায়ের ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে। র‌্যাব ফোর্সেস আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

এছাড়াও ঢাকাসহ সারা দেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারসমূহে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার-গুজব রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা ও অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

এছাড়াও উক্ত সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে সহযোগিতা পেতে র‌্যাব’কে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বাস্থ্য খাতে স্বস্তির বার্তা, দ্রুত কাটবে হাসপাতালের সংকট: স্বাস্থ্যমন্ত্রী

» ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই শহিদ সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত: ডা. শফিকুর রহমান

» রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন

» বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

» কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক

» অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

» মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

» আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

» সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার,  মুক্তি’র দাবিতে  নারায়ণগঞ্জে মানববন্ধন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শবে বরাত উপলক্ষে সারাদেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে অন্যান্য বাহিনীর পাশাপাশি সারা দেশে নিরাপত্তার দায়িত্ব থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শবে বরাত উপলক্ষে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব ফোর্সেস অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব জাতীয় পর্যায়ের ধর্মীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে। র‌্যাব ফোর্সেস আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবে।

এছাড়াও ঢাকাসহ সারা দেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রয়োজনীয়সংখ্যক স্ট্যাটিক ও মোবাইল ফোর্স মোতায়েন এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারসমূহে গোয়েন্দা নজরদারিসহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্ম বিরোধী অপপ্রচার-গুজব রোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রাখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে কোনো ব্যক্তি এবং স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা ও অপপ্রচার রোধ করতে প্রস্তুত রয়েছে র‌্যাব।

এছাড়াও উক্ত সময়ে যে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে সহযোগিতা পেতে র‌্যাব’কে (কন্ট্রোল রুমের নাম্বার ০১৭৭৭৭২০০২৯) জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে দেশের সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছে র‌্যাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com