ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান মোরেলগঞ্জে জামায়াত প্রার্থীর বিশাল জনসভা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, সৎ, যোগ্য ও মানবিক—গরীবের বন্ধু হিসেবে পরিচিত অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
শনিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরে দাঁড়িপাল্লা প্রতীকের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আবুবকর শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, জামায়াত নেতা সুপার মাওলানা আব্দুল মোতালেব হোসাইন, খিলাফতে ইসলামী মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ তালুকদার, যুব জামায়াত নেতা নাইম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভা পরিচালনা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান শেখ।
জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করা হবে। লুটপাট, ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি থেকে জনগণকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নদীর এপাড়ের ১০টি ইউনিয়ন নিয়ে সেলিমাবাদ থানার প্রতিষ্ঠা করা হবে। শরণখোলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে পরিকল্পিত পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীতে সেতু নির্মাণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি সরকারি গাড়ি শুল্কমূল্যে গ্রহণ করবেন না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জানমাল ও অধিকার সুরক্ষিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান মোরেলগঞ্জে জামায়াত প্রার্থীর বিশাল জনসভা

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক, সৎ, যোগ্য ও মানবিক—গরীবের বন্ধু হিসেবে পরিচিত অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
শনিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরে দাঁড়িপাল্লা প্রতীকের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির আবুবকর শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মোরেলগঞ্জ উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, জামায়াত নেতা সুপার মাওলানা আব্দুল মোতালেব হোসাইন, খিলাফতে ইসলামী মজলিসের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ তালুকদার, যুব জামায়াত নেতা নাইম শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভা পরিচালনা করেন রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান শেখ।
জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী হলে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাকে আধুনিক ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে। সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করা হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূলবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করা হবে। লুটপাট, ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি থেকে জনগণকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা হবে।
তিনি আরও বলেন, বৈষম্যহীন সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, নির্বাচিত হলে মোরেলগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নদীর এপাড়ের ১০টি ইউনিয়ন নিয়ে সেলিমাবাদ থানার প্রতিষ্ঠা করা হবে। শরণখোলা থেকে ঘষিয়াখালী পর্যন্ত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, সুন্দরবনে পরিকল্পিত পর্যটন কেন্দ্র স্থাপন, পানগুছি নদীতে সেতু নির্মাণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে তিনি সরকারি গাড়ি শুল্কমূল্যে গ্রহণ করবেন না। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জানমাল ও অধিকার সুরক্ষিত করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com