১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে এবং গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরও বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ আর দুটি রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা এই জমিদারির রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার
আদায়ের জন্য।

বক্তৃতায় মামুনুল হক জোর দিয়ে বলেন, একাত্তরের পরবর্তী শাসকরা জনগণের অধিকার খর্ব করে নিজেদের জমিদারির প্রভাব বিস্তার করেছিল। আজ বাংলাদেশের নতুন জাগরণ তৈরি হয়েছে। মানুষ এখন চায় তাদের প্রকৃত অধিকার এবং সামাজিক মর্যাদা ফিরে পেতে। ১১ দলীয় জোট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার জনতা এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলকাতার হোটেলে আগুন: নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, কুষ্টিয়ার ৪ জন

» হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

» কাভার্ডভ্যান পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

» লুট হওয়া অস্ত্র-গুলিসহ ‘ছোট নিশান’ গ্রেপ্তার

» বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

» সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

» জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

» ছয়টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

» শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়: মামুনুল হক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। আজ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সারাদেশে গণজোয়ার তৈরি হয়েছে। একাত্তরে জালিমের বিরুদ্ধে মাজলুমের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে মানুষের অভিপ্রায় ছিল অধিকার ও ভাগ্যের পরিবর্তন। কিন্তু স্বাধীনতার পর কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে এবং গুন্ডামি ও সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা মামুনুল হক আরও বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের পর বাংলাদেশের মানুষ আর সেই বস্তাপচা রাজনীতিতে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ আর দুটি রাজপরিবারের হাতে নিজেদের ভাগ্য বন্ধক রাখবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতা এই জমিদারির রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আজ সবাই বিশ্বাস করে, ১১ দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে ১৮ কোটি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এটি কোনো নির্দিষ্ট নেতা বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং শোষিত মানুষের মুক্তি ও অধিকার
আদায়ের জন্য।

বক্তৃতায় মামুনুল হক জোর দিয়ে বলেন, একাত্তরের পরবর্তী শাসকরা জনগণের অধিকার খর্ব করে নিজেদের জমিদারির প্রভাব বিস্তার করেছিল। আজ বাংলাদেশের নতুন জাগরণ তৈরি হয়েছে। মানুষ এখন চায় তাদের প্রকৃত অধিকার এবং সামাজিক মর্যাদা ফিরে পেতে। ১১ দলীয় জোট সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

চৌদ্দগ্রামের পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় হাজার হাজার জনতা এই গণসমাবেশে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com