‘গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগকে অস্বীকার করে শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকার প্রতি অসম্মান জানিয়ে মন্তব্য করায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক নেতাকে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স-জেআরজেএ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জেআরজেএ-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী উল্লেখ করেন, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার এক বক্তব্যে বলেছেন,‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না!’ ফরাজী মনে করেন, জাহিদ আহসানের এই ঢালাও বক্তব্য গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন হিসেবে জেআরজেএ তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

ইসরাফিল ফরাজী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন সাংবাদিকরা। অথচ গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া বাগছাসের কোনো নেতার রক্ত গণঅভ্যুত্থানে ঝরেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘শতশত সাংবাদিকদের রক্ত ঝরেছে চব্বিশের গণঅভ্যুত্থানে।’

জেআরজেএ দাবি করেছে, অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান এবং বাগছাসকে তাদের বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অন্যথায়, সাংবাদিকরা বাগছাসের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগকে অস্বীকার করে শহিদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বাগছাস’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকার প্রতি অসম্মান জানিয়ে মন্তব্য করায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) এক নেতাকে আলটিমেটাম দিয়েছে সাংবাদিক সংগঠন জুলাই রেভল্যুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স-জেআরজেএ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আলটিমেটামের ঘোষণা দেয় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জেআরজেএ-এর সদস্য সচিব ইসরাফিল ফরাজী উল্লেখ করেন, বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান তার এক বক্তব্যে বলেছেন,‘জুলাইয়ে যখন আমরা লড়াই করেছি তখন কোনো মিডিয়া আমাদের পক্ষে ছিল না!’ ফরাজী মনে করেন, জাহিদ আহসানের এই ঢালাও বক্তব্য গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। গণ-অভ্যুত্থানের সাংবাদিক সংগঠন হিসেবে জেআরজেএ তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

ইসরাফিল ফরাজী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন সাংবাদিকরা। অথচ গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া বাগছাসের কোনো নেতার রক্ত গণঅভ্যুত্থানে ঝরেনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,‘শতশত সাংবাদিকদের রক্ত ঝরেছে চব্বিশের গণঅভ্যুত্থানে।’

জেআরজেএ দাবি করেছে, অবিলম্বে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান এবং বাগছাসকে তাদের বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অন্যথায়, সাংবাদিকরা বাগছাসের সব ধরনের কার্যক্রম বয়কট করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com