ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে তিন শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দল থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৪০ বছর (চার দশক) ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করেছি। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

নিজস্ব ফেসবুক আইডি তিনি নাম উল্লেখ না করে লিখেছেন আরও লিখেছেন, ‘একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালাল এর ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম।’

জামায়াতে যোগদান করে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেলের মিথ্যার রাজনীতিতে আমি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। যে দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াতের মধ্যে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য জামায়াতে যোগ দিয়েছি।

বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, গত ৫ আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটা বরিশাল-২ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে কল করা হলে রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

» যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি : আবদুস সালাম

» রাজধানীর মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

» এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে সংবর্ধনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেসবুক পোস্টে ৪০ বছরের সম্পর্কের ইতি টেনে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : বরিশাল দক্ষিণ জেলার সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে যোগ দিয়েছেন।

শুক্রবার(৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা মার্কার উঠান বৈঠকে গিয়ে তিনি যোগদান করেন। এ সময় তার সঙ্গে তিন শতাধিক অনুসারী জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার গত বৃহস্পতিবার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে দল থেকে পদত্যাগ পত্র জমা দেওয়ার কপি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের শেয়ার করা পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ ৪০ বছর (চার দশক) ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে রাজনীতি করেছি। এ দীর্ঘ সময় বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা-হামলা, জেল-জুলুম, নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে তিনি নিজ দলে লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

নিজস্ব ফেসবুক আইডি তিনি নাম উল্লেখ না করে লিখেছেন আরও লিখেছেন, ‘একজন নেতার ভয়ঙ্কর ইগো আর কতিপয় দালাল এর ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম।’

জামায়াতে যোগদান করে গোলাম মাহমুদ মাহবুব মাস্টার সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্ধেক শেষ হয়ে যায়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বিএনপির বাকি অর্ধেকও শেষ হয়ে গেছে। বর্তমানে বিএনপির লেবেলের মিথ্যার রাজনীতিতে আমি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। যে দলের মধ্যে লুটেরা, চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। জামায়াতের মধ্যে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তারা জীবন বাজি রাখে। সেই সত্যের সৈনিক হওয়ার জন্য জামায়াতে যোগ দিয়েছি।

বরিশাল-২ আসনের জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান বলেছেন, গত ৫ আগস্টের পর দেশের মানুষের কাছে আমরা আমাদের তুলে ধরতে সক্ষম হয়েছি। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ গঠনের জন্য বিভিন্ন দল থেকে এসে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এর মাধ্যমে আমাদের বিজয় সুনিশ্চিত হবে। এটা বরিশাল-২ আসনের বানারীপাড়া ও উজিরপুর উপজেলা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে কল করা হলে রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com