একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে। গত দুই দিন আমাদের প্রার্থীর ওপর তারা হামলা করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে তারা এটা আরও বাড়াবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১১ আসনের বাড্ডার-গোদারাঘাটে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে তারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের দুই প্রার্থীর ওপর হামলা করলো, আমাদের নারী কর্মীদের ওপরও তারা হামলা করতে ছাড়ছে না।

তিনি বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। দৃশ্যমান ব্যবস্থা কিছু আমরা লক্ষ্য করিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগের মতো আর দমিয়ে রাখা যাবে না। মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

নাহিদ ইসলাম বলেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন কিংবা কেন্দ্র দখল করবেন এটা মাথা থেকে বের করে দেন। মানুষ এখন অনেক সজাগ ও সচেতন।

সামনে তারা যদি আবারও গণতন্ত্রবিরোধী কোনও কার্যক্রম করতে চেষ্টা করে তবে সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনি প্রচরাণায় তার সঙ্গে জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক

» জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

» মক্কায় ৪০০ বছরের পুরনো কোরআন: পাতায় পাতায় স্বর্ণের কারুকাজ

» মা হতে চলেছেন সামান্থা!

» আগের তুলনায় সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা

» ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব

» অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার

» মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য

» টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্যপ্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি দল পেশিশক্তির প্রভাব দেখানোর চেষ্টা করছে। গত দুই দিন আমাদের প্রার্থীর ওপর তারা হামলা করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসবে তারা এটা আরও বাড়াবে।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১১ আসনের বাড্ডার-গোদারাঘাটে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে তারা প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা হামলা ও হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের দুই প্রার্থীর ওপর হামলা করলো, আমাদের নারী কর্মীদের ওপরও তারা হামলা করতে ছাড়ছে না।

তিনি বলেন, এ বিষয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। দৃশ্যমান ব্যবস্থা কিছু আমরা লক্ষ্য করিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে আগের মতো আর দমিয়ে রাখা যাবে না। মানুষ চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

নাহিদ ইসলাম বলেন, ব্যালট বাক্স ছিনতাই করবেন কিংবা কেন্দ্র দখল করবেন এটা মাথা থেকে বের করে দেন। মানুষ এখন অনেক সজাগ ও সচেতন।

সামনে তারা যদি আবারও গণতন্ত্রবিরোধী কোনও কার্যক্রম করতে চেষ্টা করে তবে সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনি প্রচরাণায় তার সঙ্গে জামায়াত ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com